সংগৃহীত
সারাদেশ

বাল্কহেডের ধাক্কায় ডুবে যায় ফেরি 

জেলা প্রতিনিধি: মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে বাল্কহেডের ধাক্কায় রজনীগন্ধা নামের ছোট ফেরি ডুবির ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: বিএনপি উল্টো বলছে

বুধবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে এ ঘটনা ঘটেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম খালিদ মাহমুদ বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে গেছে বলে নিশ্চিত করেছেন।

খালিদ মাহমুদ বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে রজনীগন্ধা ফেরিটি ৯টি গাড়ি নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। ঘন কুয়াশার কারণে ফেরিটিকে মাঝ নদীতে নোঙর করা হয়। ফেরিটি সকালে পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা দেয়। সকালে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে এলে বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়।

আরও পড়ুন: আবারও বাড়ল তেলের দাম

তিনি আরও জানায়, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা