ফাইল ছবি
অপরাধ

বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৫

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় ১০৬ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট, ৪১ পিচ ইয়াবা ট্যাবলেট, ৬ বোতল ফেন্সিডিল ও ১টি চোরাই মোটরসাইকেলসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩১

শুক্রবার (১৫ মার্চ) জেলার হরিপুর থানা পুলিশ ভাতুরিয়া ইউপির অন্তর্গত মহেন্দ্রগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় ১০০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করেছে। উক্ত ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মো. উমের আলী (৪২) নামে এক ব্যক্তিকে আটক করে।

এ ঘটনায় হরিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত উমের আলী হরিপুর থানার বহতী (বনিয়াপুকুর) মো. তফিল উদ্দিনের ছেলে।

একই দিনে বালিয়াডাঙ্গী থানা পুলিশ দুওসুও ইউপি অন্তর্গত মাষ্টারপাড়া গ্রামে জনৈক মো. হুমায়ুন কবির (৩২) এর বাড়িতে অভিযান চালিয়ে ৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় হুমায়ুনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: চুরির অভিযোগে পিটিয়ে হত্যা

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত মো. হুমায়ুন কবির (৩২) বালিয়াডাঙ্গী থানার দুওসুও গ্রামের মো. মজিবর রহমানের ছেলে।

এছাড়া জাবরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষ থেকে ৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পীরগঞ্জ থানা পুলিশ। এ সময় পুলিশ মোছা. হাজেরা বেগম (২৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

হাজেরা বেগম পীরগঞ্জ থানার করনাইট হাটপাড়া গ্রামের লিটন আলীর স্ত্রী। এ ঘটনায় পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।

একই দিনে বালিয়া ইউপির অন্তর্গত বড় বালিয়া জোর্দ্দারপাড়া গ্রামের জনৈক বাবুল হোসেনের মিল চাতাল থেকে ৬ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ মো. ফারুক হোসেন (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে ভূল্লী থানা পুলিশ।

আরও পড়ুন: দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

এ ঘটনায় ভূল্লী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়। গ্রেফতার ফারুক হোসেন বড় বালিয়া শিমুলতলী গ্রামের মো. ইউনুস আলীর ছেলে।

এছাড়া জগন্নাথপুর ইউনিয়নের জনৈক গোলাপের গ্যারেজ হতে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা। এ সময় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে মো. রবিউল ইসলাম মুক্তা (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি সদর উপজেলার কচুবাড়ী মলানি গ্রামের মো. হাবিবুর রহমান ছেলে।

ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, ঠাকুরগাঁও জেলাকে মাদকমুক্ত করতে পুলিশ তৎপর রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা