সংগৃহিত ছবি
সারাদেশ

কুমিল্লায় অবৈধ পাঁচ ইটভাটা বন্ধ 

জেলা প্রতিনিধি: ভ্রাম্যমাণ আদালত কুমিল্লার দেবিদ্বারে অবৈধভাবে পরিচালনার দায়ে পাঁচটি ইটভাটা সিলগালা করেছেন এবং পাঁচ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

আরও পড়ুন: টাঙ্গাইলে দুই বাসের সংঘর্ষে আহত ২৫

শনিবার (১৫ মার্চ) দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম জানান, শনিবার দুপুরে দেবিদ্বারের পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার চরবাকর এলাকার ফাইভ স্টার ব্রিকস, বেগমাবাদ এলাকার কে এম বি ব্রিকস, চরবাকরের রাসেল ব্রিকস, সোনিয়া ব্রিকস এবং দেবিদ্বার ব্রিকসের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এ সময় ওই পাঁচ ইটভাটার মালিককে পাঁচ লাখ টাকা জরিমানাও করা হয়। ইটভাটাগুলোতে নতুন পোড়ানো ইটের আগুনে পানি ছিটিয়ে সেগুলো বাজেয়াপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস।

পরিবেশ রক্ষায় প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা