সংগৃহিত ছবি
সারাদেশ

মাদারীপুরে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু 

এসআর শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে ৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে সিয়াম সরদার (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ মার্চ) রাত ৮টায় শহরের পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মিলন সিনেমা হল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।সিয়াম সরদার ওই এলাকার সীতানাথ সড়কের বাসিন্দা ফারুক সরদারের ছেলে।

আরও পড়ুন: মাগুরার নিপীড়নের শিকার শিশুর মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম সরদার ইফতারের পরে তাদের নিজস্ব ভবনের ছাদে যায়। এসময় ফোনে কথা বলছিলেন তিনি। অসাবধানবশত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকা নেওয়ার পথেই মারা যায় সিয়াম।

মাদারীপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, ৫ তলা ভবন থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতের কারণে আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করি। ঢাকা নেওয়ার পথেই মারা যায় সে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানান, সিয়াম সরদার ইফতারের পরে ছাদে গিয়ে মুঠোফোনে কথা বলতে বলতে অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যায়। তাকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় প্রেরণ করে। ঢাকায় নেয়ার পথেই তার মৃত্যু হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা