সংগৃহীত ছবি
জাতীয়

৬ তলা ভবন থেকে পড়ে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শনির আখড়া এলাকার একটি ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে সাকিল আহমেদ (২০) নামে এক যুবক নিহত হয়েছে।

আরও পড়ুন: মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত হয়নি

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত দেড়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

সাকিল মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার মোল্লার চর গ্রামের শওকত আলীর ছেলে। তিনি যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাড়িতে থাতেন।

নিহতের বাবা শওকত আলী বলেন, আমার ছেলে মিশুক গাড়ি চালাতো। গতরাতে শনির আখড়া বাজার এলাকায় গ্যারেজে মিশুক রেখে ওই গ্যারেজের ৬ তলা ভবনের ছাদে ধূমপান করতে যায়। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে নিয়ে ঢাকা মেডিকেলে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা