সংগৃহিত ছবি
সারাদেশ

ট্রাক চাপায় পোশাকশ্রমিক নিহত

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলার সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ট্রাক চাপায় ১ নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন নিহতের সহকর্মীরা।

বুধবার (১২ মার্চ) সকাল ৮টায় গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেডের শ্রমিকরা এ আন্দোলন শুরু করেন। এরপর তারা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না

নিহত পোশাক শ্রমিক, জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২) গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার সুইং সেকশনের সিনিয়র অপারেটর ছিলেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম খবরের সত্যতা নিশ্চিৎ করেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, বুধবার ভোরে ৫টা ৪০ মিনিটে কারখানায় যাওয়ার পথে মহাসড়ক পার হতে গিয়ে ট্রাক চাপায় সহকর্মী তামান্না নিহত হয়েছেন। তার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করছেন।

শ্রমিকরা দাবি জানান, দ্রুত ট্রাক চালককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং নিহত শ্রমিকের পরিবারের সদস্যদের ভরণ পোষণসহ ক্ষতিপূরণ দিতে হবে।

সকাল সাড়ে ১০টার দিকে জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, ঘটনাস্থলে শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত আছেন। তারাসহ আমরা আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা