সংগৃহিত ছবি
সারাদেশ

মাদারীপুরে বিশ্ব কিডনি দিবস পালিত

এসআর শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি: ‘‘কিডনি সুরক্ষায়,অঙ্কুরেই সনাক্ত করুণ" এ শ্লোগানকে সামনে রেখে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে মাদারীপুরে পালিত হয়েছে বিশ্ব কিডনি দিবস।

বৃহস্পতিবার(১৩মার্চ) সকালে দিবসটি উপলক্ষে শহরের পুরাতন বাস স্টান্ড এলাকা থেকে একটি সচেতনাতামূলক র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ কানন চত্বরে এসে শেষ হয়।

আরও পড়ুন: কাল থেকে দেশে বন্ধ হচ্ছে পর্নসাইট

ক্যাম্পাস কিডনি এন্ড ডায়ালইসিস সেন্টার মাদারীপুর শাখার আয়োজনে দিবসটি পালন উপলক্ষে নানা পেশার দুই শতাধিক লোকজন র‌্যালিতে অংশ গ্রহণ করে। র‌্যালী শেষে কিডনি রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, রোগ সনাক্ত করে কিডনির বিকল্প প্রতিরোধ করতে চিকিৎসা প্রদান সম্পর্কে আলোচনা করেন ডা: এম এস ছামাদ, ক্যাম্পাসের মাদারীপুর শাখার ম্যানেজার শফিকুল ইসলাম। র‌্যালিতে মাদারীপুরের বিভিসন্ন স্কুর-কলেজের শিক্ষার্থী, সাংবাদিক, ও বিভিন্ন পেশার প্রতিনিধিগন অংশ নেয়।

উল্লেখ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুসারে, ২০৪০ সালের মধ্যে ৫০ লাখের বেশি কিডনি বিকল রোগী সংকটাপন্ন অবস্থায় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করবে। বর্তমানে ৮৫ কোটির অধিক লোক দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত। দুঃখজনক হলেও সত্য এরমধ্যে ৭৫ কোটি রোগী জানে না যে মরণঘাতী কিডনি রোগ নীরবে তাদের কিডনি নষ্ট করে চলেছে। প্রতি বছর ১ কোটি ৩০ লাখ লোক আকস্মিক কিডনি বিকল রোগে আক্রান্ত হয় যার ৮৫ ভাগই আমাদের মতো উন্নয়নশীল দেশে। উন্নত দেশে কিডনি বিকলের চিকিৎসা করতে গিয়ে সরকার হিমশিম খাচ্ছে। পক্ষান্তরে, সবাই যদি কিডনি রোগের ব্যাপকতা, ভয়াবহতা, পরিণতি ও কারণ সম্পর্কে সচেতন থাকে এবং স্বাস্থ্য সম্মত জীবনযাপন করে তা হলে ৫০-৬০ ভাগ ক্ষেত্রে এই মরণঘাতী কিডনি বিকল প্রতিরোধ করা সম্ভব।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা