সংগৃহিত ছবি
সারাদেশ

টাঙ্গাইলে দুই বাসের সংঘর্ষে আহত ২৫

জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার কালিহাতীতে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপারসহ ২৫ জন আহত হয়েছেন। এ সময় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর দুপুর ২টায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: মাগুরার শিশুর মৃত্যুতে ড. ইউনূসের শোক

এই বিষয়টি নিশ্চিত করেন যমুনা সেতু পূর্ব থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তাহেরুল ইসলাম ।

এদিকে, দুর্ঘটনার ঘটনায় মহাসড়কের ঢাকা ও উত্তরবঙ্গগামী লেনে কয়েক কি.মি এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। এরপর পুলিশ ও অন্যদের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

যমুনা সেতু পূর্ব থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তাহেরুল ইসলাম জানান, ঢাকা ও উত্তরবঙ্গগামী ২ বাসের মুখোমুখি সংঘর্ষে মহাসড়কের আনালিয়া বাড়ী এলাকায় (২০-২৫) জন আহত হয়েছেন। এই ঘটনার পরে তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনাকবলিত ২টি বাস সরাতে মহাসড়কের কয়েক কি.মি এলাকাজুড়ে যানজট ও ধীরগতির সৃষ্টি হয়েছিলো। পরে তা দ্রুত সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা