ট্রেনের টিকিট (ছবি: সংগৃহীত)
জাতীয়
ঈদযাত্রা

ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করা হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা থেকে থেকে টিকিট বিক্রি শুরু হয়।

এদিকে ঈদযাত্রায় ট্রেনের টিকিট পেতে এদিন ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনের কাউন্টারে দাঁড়িয়ে অপেক্ষা শুরু করেন টিকিট প্রত্যাশীরা।

অপরদিকে ঘরমুখো মানুষের ঈদযাত্রায় আগাম টিকিট পেতে যারা কাউন্টারে গেছেন তাদের বড় একটি অংশ শিক্ষার্থী। সবাই দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করেন। অপেক্ষারতদের অনেকে সেহরি করেই চলে এসেছেন কাউন্টারে।

সাবরিনা নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থাী বলেন, ক্যাম্পাস আগেই ছুটি দিয়ে দিয়েছে। তবে একটা পার্টটাইম জব (খণ্ডকালীন চাকরি) করার কারণে দেরিতে বাড়ি ফিরছি। আজ টিকিটের জন্য দীর্ঘ লাইন হলেও টিকিট পাবো বলে আশা করছি। আমি সেহরি খেয়েই এখানে চলে এসেছি। কষ্ট যা হবার আজ হোক, ঈদযাত্রাটা যেন ভালো হয়।

রেল সূত্রে জানা যায়, ঈদের সম্ভাব্য দিন আগামী ৩ মে ধরে নিয়ে অগ্রিম টিকিট বিক্রি হয়েছে আজ থেকে। সে হিসাবে আজ দেওয়া হচ্ছে ২৭ এপ্রিলের টিকিট, কাল (২৪ এপ্রিল) দেওয়া হবে ২৮ এপ্রিলের টিকিট, ২৫ এপ্রিল দেওয়া হবে ২৯ এপ্রিলের টিকিট এবং ২৬ এপ্রিল দেওয়া হবে ৩০ এপ্রিলের টিকিট, ২৭ এপ্রিল দেওয়া হবে ১ মের টিকিট দেওয়া হবে। আর ৩ মে ঈদ হলে ২৮ এপ্রিল বিক্রি করা হবে ২ মের ট্রেনের টিকিট।

আরও পড়ুন: সুনির্দিষ্ট তথ্যেই মকবুলকে গ্রেফতার: পুলিশ

জানা গেছেন, এবারের ঈদযাত্রার সুবিধার্থে ছয় জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে আগামী ৫ মে থেকে। ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ১ মে থেকে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা