রাজধানীর ফার্মগেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দৃশ্য। ছবি-জাহিদ রাকিব।
জাতীয়

লোকজন লকডাউন মেনে চলছে

নিজস্ব প্রতিবেদক: লোকজন সরকার ঘোষিত কঠোর লকডাউনের বিধিনিষেধ মেনে চলছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)র নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। তিনি বৃহস্পতিবার (১ জুলাই) চলমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর লকডাউন যথাযথভাবে পালন ও স্বাস্থ্যবিধি পরিপালন তদারকিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এ কথা বলেন।

ডিএসসিসি'র নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে বৃহস্পতিবার (১ জুলাই) দক্ষিণ সিটি করপোরেশনের ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে গুলিস্তান, সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, নীলক্ষেত, ধানমণ্ডি, জিগাতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় তিনি নীলক্ষেত মোড়ের সামনে মাস্ক পরিধান না করা এবং সুনির্দিষ্ট কারণ ব্যতীত ঘুরে বেড়ানোর জন্য মোস্তাক মিয়া নামের এক ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করেন। দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় তাকে এই জরিমানা করা হয়।

এছাড়াও সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলার জন্য এ সময় মাইকিং করা হয়।

অভিযান প্রসঙ্গে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ বলেন, আজকে যে সকল জায়গায় আমরা অভিযান পরিচালনা করেছি, সেসব এলাকায় রাস্তাঘাটে লোকজনকে ঘোরাঘুরি করতে দেখা যায়নি। অনুমোদিত দোকানপাট ছাড়া অন্যান্য দোকান ও মার্কেট বন্ধ পেয়েছি। সার্বিকভাবে বলা যায়, লোকজন সরকার ঘোষিত কঠোর লকডাউনের বিধিনিষেধ মেনে চলছে।

সাননিউজ/জেআই/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা