জাতীয়

করোনা প্রতিরোধে নৌকা

সুলতানা আক্তার

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে একযোগে সারাদেশে আজ থেকে সাত জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ চলছে। নাগরিকদের স্বাস্থ্য সচেতন করতে পুলিশ, বিজিবি, আনসার, র‌্যাব ও সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করছে। সমাজের নানা স্তরের মানুষও সচেতনামূলক কাজও করছেন। এরইমধ্যে নৌকায় করোনার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন খুলনার মিনারুল।

আওয়ামী লীগকে সমর্থন করায় তিনি নির্যাতিত হয়েছেন। বিরোধীদলের অত্যাচার ও জীবননাশের হুমকি থাকায় একসময় তিনি ঢাকায় চলে আসেন।

নদীমাতৃক বাংলাদেশে নৌকার অবদান অস্বীকার করা যায় না। আর এই নৌকাপ্রতীকেই ১৯৭০ সালের নির্বাচনে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচিত হয়েছিলেন। এরপর অনেক পথ পেরিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম। বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা। আওয়ামী লীগকে ভালোবাসেন মিনারুল। নৌকা দিয়ে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রচারণা চালিয়ে তিনি সেই ভালোবাসার প্রকাশ ঘটালেন।

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ থেকে তিনি “কোভিড-১৯ প্রতিরোধেই মুক্তি” স্লোগানে সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই কার্যক্রম চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (১ জুলাই) দেশব্যাপী কঠোর লকডাউনের প্রথম দিনে তার সাথে এই প্রতিবেদকের কথা হয় রাজধানীর কারওয়ান বাজারে। মিনারুল জানান, মানুষের দৃষ্টিআকর্ষণ করতেই তিনি বানিয়েছেন এই নৌকা। কাঠের নৌকাটি চলে না পানিতে। টেনে নিতে হয় মাটির উপর দিয়ে। সেভাবেই তৈরি করা হয়েছে সেটি। এতে লাগানো হয়েছে চাকা।

নৌকাটিতে আছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছোটকন্যা শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর পুত্র ও আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রতিকৃতি।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা