জাতীয়

লকডাউন রাজধানীতে আটক আড়াইশ, গ্রেফতার ৭৩

নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারি সংক্রমণ বাড়ায় চলছে সাতদিনের সর্বাত্মক কঠোর লকডাউন। লডকাউনের প্রথম দিনে নানা অজুহাতে ঘরের বাইরে বের হওয়ার অপরাধে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আড়াই শতাধিক মানুষকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় রাজধানীজুড়ে ২৪৯ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৭৩ জনকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, ডিএমপির আট বিভাগে পরিচালিত অভিযানে সর্বমোট ২৪৯ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ৭৩ জনকে নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে।

এছাড়া ৫৬ জনকে সর্বমোট ৬ হাজার ২০৭ টাকা জরিমানা করা হয়েছে, একই সময় ১০ দোকানকে ৩৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

রাজধানীজুড়ে ২২ টি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়, আর জরিমানা করা হয় ২ লাখ ৯৭ হাজার ১০০ টাকা। এছাড়া ৪৬ টি যানবাহন রেকারিং করা হয় আর জব্দ করা হয় ৬ টি গাড়ি।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা