বিনোদন

ফোনে বানানো সিনেমা কুড়াচ্ছে প্রশংসা

সান নিউজ ডেস্ক: লকডাউনের সময় সিনেমা শিল্পের অনেকে স্মার্টফোনে ছবি তৈরির প্রস্তাব রাখে। সেই উদ্যোগের ফল হিসেবে অ্যাপলের আইফোনে শ্যুটিং করা হয়েছে সম্পূর্ণ একটি সিনেমা ‘ফুরসত’। বিশাল ভরদ্বাজ পরিচালিত ‌এই সিনেমাটি মুক্তির পর নেট দুনিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়।

আরও পড়ুন: তেলের উৎপাদন কমাচ্ছে রাশিয়া

অ্যাপলের কর্ণধার টিম কুক টুইটারে ‘ফুরসত’-এর প্রশংসা করেছেন।

বিশালের কথায়, ‘প্রথাগত সিনে-ক্যামেরার সঙ্গে প্রচুর মানুষ এবং লেন্স দরকার পড়ে, ফলে চলাফেরা করাই মুশকিল হয়। স্মার্টফোনে সে সবের বালাই নেই। সমস্যা এড়িয়ে অনেক দ্রুততার সঙ্গে শুটিং করা যায়।’

ভবিষ্যৎ দর্শনের গল্প নিয়ে ছবিটিতে অভিনয় করেছেন ঈশান খট্টর ও ওয়ামিকা গাবিব।

এর আগে অনেকেই স্মার্টফোন ব্যবহার করে ছবি তৈরি করছেন। হলিউড পরিচালক স্টিভেন সোডারবার্গ আইফোন ব্যবহার করে তৈরি করেছেন পূর্ণ দৈর্ঘ্যের ছবি ‘আনসেন’ ও ‘হাই ফ্লাইং বার্ড’।

সান নিউজ/এনজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা