ছবি : সংগৃহিত
বিনোদন
সতর্ক থাকতে বললেন অভিনেত্রী

তৃণার আপত্তিকর ছবি ভাইরালের হুমকি

বিনোদন ডেস্ক : অভিনেত্রী তৃণা সাহাকে আপত্তিকর ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এ কারনে বেশ অস্বস্তিতে রয়েছেন বলে জানিয়েছেন কলকাতার এই নায়িকা।

আরও পড়ুন : রাতভর নাচলেন শবনম বুবলী

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে সংবাদমাধ্যমের কাছে এ প্রসঙ্গে মুখ খোলেন তৃণা সাহা।

তৃণা সাহা জানান, এদিন সকালে তিনি একটা ফোন পান। যেখানে বলা হয়, এক ব্যক্তি তার নাম করে ১২ হাজার টাকার ওপর লোন নিয়েছে। এবং ইমার্জেন্সি নম্বর হিসেবে তার ফোন নম্বর ‍দিয়েছে।

যে ব্যক্তির কাছ থেকে লোন নেওয়া হয়েছে ওই ব্যক্তি তৃণাকে হুমকি দিয়ে বলে, ধার নেওয়া টাকা শোধ না করলে তার আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল করে দেওয়া হবে।

আরও পড়ুন : আমার বড়লোক বয়ফ্রেন্ড ছিল না!

এ প্রসঙ্গে তৃণা অভিযোগ করে বলেন, কীভাবে তার ব্যক্তিগত নম্বর এভাবে ছড়িয়েছে বা কে লোন নিয়েছে, কার কাছ থেকে টাকা ধার নেওয়া হয়েছে, কাউকেই চেনেন না তিনি। কোনোদিন নামও শোনেননি।

এই অভিনেত্রীর কথায়, ‘আমি কখনোই চাই না, কারো আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ুক। তাই থানায় অভিযোগ দায়ের করব। আপাতত নম্বরটা ব্লক করেছি। আপনাদেরও বলব একটু সতর্ক থাকুন।’

আরও পড়ুন : নিষিদ্ধ ‘জয়ল্যান্ড’ ভারতে

প্রসঙ্গত, তৃণা সাহা বর্তমানে ‘বালিঝড়’- ধারাবাহিকের শুটে ব্যস্ত। লম্বা বিরতির পর ফের ছোট পরদায় ফিরেছেন তৃণা সাহা। ‘খড়কুটো’র সৌগুন জুটি কামব্যাক করেছে আবার। অর্থাৎ তৃণার সঙ্গে দেখা যাবে কৌশিক রায়। সঙ্গে আছেন ‘ধুলোকণা’-খ্যাত ইন্দ্রাশিস রায়ও।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা