বিনোদন

অভিযোগের মুখে তৃণা সাহা 

বিনোদন প্রতিবেদক: জনৈক নেটাগরিকের দাবি, তৃণা সাহা চুরি করেছেন। প্রমাণ হিসেবে ফেসবুকে দু’টি ছবিও পোস্ট করেছেন তিনি। কিন্ত নেট-পাড়ার একাধিক সদস্য সে কথা মানতে নারাজ। সিংহভাগ নেটাগরিকই তৃণার পক্ষে আওয়াজ তুলেছেন।

কিন্তু কী চুরি করেছেন তৃণা সাহা? নেট-পাড়ায় কেন এমন অভিযোগ উঠল তার বিরুদ্ধে?

তৃণার বিরুদ্ধে সেই নেটাগরিকের অভিযোগ, নেটমাধ্যমে ছবির সঙ্গে যে লেখা দেওয়া হয়, সেই মন্তব্য চুরি করেছেন অভিনেত্রী।

তার ছবির উপরের লেখার সঙ্গে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের একটি ছবির উপরের লেখা প্রায় মিলে গিয়েছে। তবে তৃণার ছবির উপরের লেখায় বাড়তি দু’টি শব্দ রয়েছে। তাই নেটাগরিকদের একাংশের মত, তৃণা চুরি করেননি। তারা জানালেন, বর্তমানে ‘গুগল’ থেকে লেখা নিয়ে সবাই নিজের ছবির সঙ্গে জুড়ে দেয়। সেটা কোনও অপরাধ নয়।

মন্তব্য বিভাগে সিংহভাগ নেটাগরিকই তৃণার পক্ষে মন্তব্য করেছেন। কেউ বলেছেন, ‘সবাই ক্যাপশন গুগল থেকে এনে দেয়, তৃণার দোষ কী’? আবার কেউ বলেছেন, ‘এখানে চুরির কি আছে? অনেক কবি বা লেখকদের লেখা আমরা নিয়ে থাকি। কত জন কবির নাম উল্লেখ করেন’? কারওর কারওর মতে, ছবির উপরের লেখায় রচনাস্বত্ব আইন নেই। একজন লিখেছেন, ‘আসলে দুজনেই গুগল থেকে টুকেছেন’।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা