বিনোদন

দাম্পত্যের গোপন রহস্য জানালেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক : ভালোবেসে ২০১৮ সালে নিজের থেকে ১০ বছরের ছোট প্রেমিক নিক জোনাসের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। যোধপুরের উমেইদ ভবনে হিন্দু ও খ্রিস্টান দুই রীতিতে সম্পন্ন হয়েছিলো তাদের বিয়ের সকল আনুষ্ঠানিকতা।

এদিকে, নিজের থেকে ১০ বছরের ছোট নিক জোনাসের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে নানা কথা শুনতে হয়েছিলো প্রিয়াঙ্কা চোপড়াকে। যাদের মধ্যে কেউ কেউ তো বলেছিলেন এই তারকা দম্পতির বিয়ে ছয় মাসের বেশি টেকসই হবে না। বলতে গেলে ‘বিশ্বের সবথেকে চর্চিত বিয়ে’ এটি।

কিন্তু সেসব কথাগুলোকে মিথ্যা প্রমাণ করে দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। দেখতে দেখতে দাম্পত্য জীবনের দুই বছর পূর্ণ করে ফেলেছেন এই তারকা দম্পতি।

ভোগ অস্ট্রেলিয়া সিক্রেটকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন, সুখী দাম্পত্যের রহস্য। তিনি বলেন, আমি মাত্র দু’বছর বিয়ে করছি, তবে সেই সম্পর্কে অল্প-আধটু বলতে পারি। আমার মনে হয় কথোপকথন বড় একটা বিষয়। মুখোমুখি বসা, সময় কাটানো, একে অপরকে বোঝা একটা বড় বিষয়। এভাবেও আনন্দ করা যায়।

দাম্পত্য সম্পর্কে বলতে গিয়ে বলিউডের এই অভিনেত্রী জানিয়েছেন, নিজের কাজের মতোই বৈবাহিক জীবন সম্পর্কেও তিনি ভীষণ সতর্ক। এখনও বিয়েটাকে কাজের সঙ্গে তুলনা করেন না। তিনি সেই সব মানুষের মধ্যে পড়েন যারা যেই জিনিসটা করতে ভালোবাসে, সকালে উঠে সেই জিনিসটাই করেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা