সংগৃহীত
বিনোদন

ফের আহত প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক : বলিউড সুপার স্টার প্রিয়াঙ্কা চোপড়া। সময়টা মোটেই ভালো যাচ্ছে না এই অভিনেত্রী। দু-মাস আগে 'হেডস অফ স্টেট' সিরিজের শ্যুটিংয়ে চোট পেয়েছিলেন দেশি গার্ল, ফের একবার শ্যুটিং সেটে রক্তাক্ত নিক জোনাস ঘরনি। আসন্ন ছবি দ্য ব্লাফের শুটিং চলাকালে চোট পেয়েছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন : ভক্তদের দুশ্চিন্তা করতে নিষেধ করলেন তাসরিফ

বুধবার (১৯ জুন) সকালে অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের আপটেড শেয়ার করেছেন। সেখানেই দেখা যায় তার গলায় আঘাতের চিহ্ন। একেবারে কণ্ঠনালীর কাছের অংশ চিরে গিয়ে রক্তপাত ঘটেছে, যা স্পস্ট বোঝা যাচ্ছে ছবিতে।

ছবিতে প্রিয়াঙ্কা দেখিয়েছেন, তার গলার ঠিক নীচের অংশের কাটা দাগ। রক্তপাতের পর সেখানে ক্ষত তৈরি হয়েছে। যদিও তা খুব গভীর বলে মনে হয়নি। তবে নিঃসন্দেহে তা বেদনাদায়ক ছিল।

আরও পড়ুন : ঈদে মুক্তি পাচ্ছে ৫ সিনেমা

প্রিয়াঙ্কা লিখেন, ‘আমার পেশাগত বিপদ’। এসময় তিনি হ্যাশট্যাগ দ্য ব্লাফ এবং স্টান্টের মতো শব্দ যোগ করেছেন, যাতে স্পষ্ট- ব্লাফ সিনেমার কোনো অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই আঘাত পেয়েছেন অভিনেত্রী।

নিজের আরেকটি ইনস্টাগ্রাম স্টোরিতে মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসের ড্রয়িং নোটবুক ও রঙ পেন্সিল নিয়ে মজার সময় কাটানোর একটি ছবিও শেয়ার করেছেন পিগি চপস। ক্যাপশনে তিনি লেখেন, ‘রিইউনাইটেড’। অর্থাৎ আপাতত একত্রে সময় কাটাচ্ছেন মা-মেয়ে।

যাইহোক, ফ্র্যাঙ্ক ই ফ্লাওয়ারস পরিচালিত প্রিয়াঙ্কার আসন্ন সিনেমা দ্য ব্লাফ- ১৯ শতকের ক্যারিবিয়ান প্রেক্ষাপটে সাজানো। প্রিয়াঙ্কাকে এই সিনেমায় এক সাবেক জলদস্যুর ভূমিকায় দেখা যাবে। নিজের অতীতের কালো ছায়া থেকে পরিবারকে রক্ষা করতে কতদূর যাবেন তিনি?

রুশো ব্রাদার্সের ব্যানার এজিবিও স্টুডিও এবং অ্যামাজন এমজিএম স্টুডিওজ প্রযোজিত আসন্ন এই সিনেমাটি ঘিরে ইতোমধ্যেই উন্মাদনা তুঙ্গে।

অন্যদিকে সিনেমার অ্যাকশন দৃশ্যে বডি ডবল নয়, নিজেই অধিকাংশ স্টান্ট পারফর্ম করেন পিগি চপস। রুশো ব্রার্দাসের সিরিজ সিটাডেলের ৮০% অ্যাকশন নিজেই করেছিলেন প্রিয়াঙ্কা।

আরও পড়ুন : ডিপফেকের শিকার আলিয়া!

অভিনেত্রীর নিজের কথায়, ‘নিজের শরীরের ওপর আমার পূর্ণ আস্থা আছে’।

প্রসঙ্গত, গত মার্চে ঝটিকা সফরে ভারতে এসেছিলেন প্রিয়াঙ্কা। সঙ্গী ছিলেন স্বামী নিক জোনাস ও মেয়ে মালতি। মুম্বাইয়ে এসে প্রথমে ফারহান আখতার ও পরে সঞ্জয়লীলা বানশালির সঙ্গে একান্তে দেখাও করেন অভিনেত্রী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা