সংগৃহিত ছবি
বিনোদন

ভক্তদের দুশ্চিন্তা করতে নিষেধ করলেন তাসরিফ 

বিনোদন ডেস্ক: বর্তমান সময়ের সংগীতশিল্পী ও ‘কুড়েঘর’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা তাসরিফ খানের চোখের ভেতরের দিকে টিউমার ধরা পড়েছে।

আরও পড়ুন: ঢাকায় আসছেন নচিকেতা

গত শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে এক পোস্টে তার এই অসুস্থতার কথা জানান গায়ক।

ওই পোস্টে তাসরিফ লেখেন, ‘আমার ডান চোখের ভেতর দিকে টিউমার ধরা পড়েছে। আমার জন্য দোয়া করবেন।’ খবরটি প্রকাশের পর থেকেই দুশ্চিন্তা শুরু হয়েছে ভক্ত-অনুরাগীদের মনে। বিষয়টি নজরে এসেছে তাসরিফ খানের। যে কারণে ভক্তদের অযথা দুশ্চিন্তা করতে নিধেষ করেছেন তিনি।

শনিবার সামাজিকমাধ্যম ফেসবুকে একটি ছবি আপলোড দেন তাসরিফ খান। সেই ছবির কমেন্টে ভক্তদের উদ্দেশ্যে তাসরিফ বলেন, শুনুন, চোখের ভেতরের টিউমার খুব বড় কোন রোগ না। ঔষধ খাচ্ছি। ফুলে যাওয়াটা কমে গেলে হয়তো অপারেশন করলে সুস্থ হয়ে যাব। আপনারা অযথা দুশ্চিন্তা যেন না করেন তাই এই ছবিটা আপলোড দিয়েছি। দোয়া করবেন আমার জন্য তাহলেই হবে। ভালোবাসা জানাবেন।

আরও পড়ুন: ঈদে মুক্তি পাচ্ছে ৫ সিনেমা

নানা কারণেই আলোচিত তাসরিফ খান। বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে থাকার পাশাপাশি অন্য কেউ ভালো কাজ করলেও তার প্রতিদান দিতে ভোলেন না এই শিল্পী। ২০২২ সালে সিলেটের বন্যাদুর্গত বিপর্যস্ত মানুষদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করেন তাসরিফ। যা মুহূর্তেই ভাইরাল হয়। সহায়তায় কোটি টাকার বেশি ফান্ড সংগ্রহ করে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনা ও প্রশংসায় ভাসেন এই শিল্পী।

তাসরিফ খান কুঁড়েঘর ব্যান্ডের প্রধান ভোকাল। তার গাওয়া প্রথম ‘মধ্যবিত্ত...’ গানটি রাতারাতি তাকে শ্রোতাদের কাছে নিয়ে যায়। পরবর্তী সময়ে ‘তুমি মানে আমি...’, ‘ময়না রে...’, ‘তাই তো আইলাম সাগরে...’, ‘ব্যাচেলর...’ গানগুলো আলোচনায় আনে তাকে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা