সংগৃহীত ছবি
লাইফস্টাইল

রোজায় ক্লান্তি দূর করার উপায়

লাইফস্টাইল ডেস্ক: দীর্ঘ সময় ধরে রোজা রাখার ফলে ক্লান্তি, পানিশূন্যতা এবং মনোযোগের অভাব হতে পারে, যার সবকটিই প্রোডাক্টিভিটি এবং সামগ্রিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কিন্তু আপনার কিছু অভ্যাস রোজায়ও আপনাকে সুস্থ থাকতে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করবে। চলুন জেনে নেওয়া যাক অভ্যাসগুলো সম্পর্কে-

আরও পড়ুন: প্রাকৃতিকভাবে শক্তি বাড়াতে যে খাবার খাবেন

১) স্বাস্থ্যকর এবং সুষম সেহরি খাবার খান: স্বাস্থ্যকর এবং সুষম সেহরি খাবার খাওয়া অপরিহার্য। কারণ এটি সারাদিন শরীরের কার্যকারিতার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। ফাইবার এবং প্রোটিন সমৃদ্ধ এবং চিনি ও চর্বি কম থাকে এমন খাবার খাওয়া বাঞ্ছনীয়। শক্তির মাত্রা বজায় রাখার জন্য এবং ক্লান্তি প্রতিরোধের জন্য বিভিন্ন ধরণের ফল, শাক-সবজি এবং প্রোটিনসহ সুষম খাদ্য গ্রহণ করা গুরুত্বপূর্ণ।

২) হাইড্রেটেড থাকুন: ইফতারের পর প্রচুর পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পানিশূন্যতা ক্লান্তি, মাথাব্যথা এবং মনোযোগ দিতে অসুবিধা সৃষ্টি করতে পারে। পানিশূন্যতা এড়াতে চব্বিশ ঘণ্টায় কমপক্ষে আট গ্লাস পানি পান করা অপরিহার্য।

৩) ক্যাফেইনযুক্ত পানীয় এড়িয়ে চলুন: কফি এবং চায়ের মতো ক্যাফেইনযুক্ত পানীয় পানিশূন্যতা সৃষ্টি করতে পারে এবং ঘুমের ধরনেও ব্যাঘাত ঘটাতে পারে। রোজার সময় এই পানীয়গুলো এড়িয়ে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

৪) ইফতারের সময় ধীরে ধীরে এবং মনোযোগ সহকারে খান: অতিরিক্ত খাওয়া এবং হজমের সমস্যা এড়াতে ইফতারের সময় ধীরে ধীরে এবং মনোযোগ সহকারে খাওয়ার অভ্যাস করুন। ধীরে ধীরে খাওয়ার অভ্যাস শরীরকে আরও ভালোভাবে পুষ্টি শোষণ করতেও সাহায্য করে।

৫) ইফতারের সময় ভারী খাবার এড়িয়ে চলুন: ইফতারের সময় ভারী খাবার হজমের সমস্যা সৃষ্টি করতে পারে এবং আপনাকে ক্লান্ত করতে পারে। ইফতারের সময় হালকা এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া বাঞ্ছনীয়। ফল, শাক-সবজি এবং প্রোটিন খেলে তা প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ সরবরাহ করতে পারে।

৬) নিয়মিত ব্যায়াম করুন: রমজানে নিয়মিত ব্যায়াম আপনাকে ফিট থাকতে এবং শক্তির মাত্রা উন্নত করতে সাহায্য করবে। তবে পানিশূন্যতা এবং ক্লান্তি এড়াতে রোজা ছাড়া সময় ব্যায়াম করার পরামর্শ দেওয়া হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা