সংগৃহীত ছবি
বিনোদন

বিয়ের পিঁড়িতে বসছেন সোনাক্ষী

বিনোদন ডেস্ক : বলিউডের আবেদময়ী অভিনেত্রী সোনাক্ষী সিনহা। অভিনেতা জহির ইকবালের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন এই অভিনেত্রী। আগামী ২৩ জুন মুম্বাইয়ে দুই পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত হবে তাদের বিয়ের অনুষ্ঠান।

আরও পড়ুন : বিয়ের পিঁড়িতে দাবাং গার্ল

এমন দাবি ভারতের একাধিক প্রভাবশালী গণমাধ্যমের। টাইমস অব ইন্ডিয়া জানায়, বছরখানেক ধরে লিভ টুগেদার করছিলেন সোনাক্ষী-জহির। অনেক দিন ধরেই তাঁরা চাইছিলেন বিয়ের আনুষ্ঠানিকতা সারতে। অপেক্ষায় ছিলেন, লোকসভা নির্বাচন কবে শেষ হবে! কারণ, সোনাক্ষীর বাবা অভিনেতা শত্রুঘ্ন সিনহা তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন পশ্চিমবঙ্গের আসানসোল কেন্দ্রে। নির্বাচনে জিততেই মেয়ের বিয়ের দিনক্ষণ পাকা করে ফেললেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি তাঁদের বিয়ের কার্ড ফাঁস হয়েছে। সম্পর্ক নিয়ে এত গুঞ্জন ছিল বলেই হয়তো সোনাক্ষীর বিয়ের কার্ডে লেখা হয়েছে ‘জল্পনা সত্যি হচ্ছে’। ম্যাগাজিনের আদলে ডিজাইন করা সেই কার্ডে বিয়ের স্থান উল্লেখ করা হয়েছে মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রার বাস্তিয়ান রেস্তোরাঁ।

আরও পড়ুন : কিংখানের সাথে অভিনয় করতে চায় সানিয়া

বছর দুয়েক ধরে সোনাক্ষী-জহিরের প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল মিডিয়ার অন্দরে। কিন্তু বিষয়টি নিয়ে প্রকাশ্যে কখনো কিছু বলেননি তাঁরা।

জহির ইকবাল বয়সে সোনাক্ষীর থেকে ২ বছরের ছোট। উইকিপিডিয়া বলছে, সোনাক্ষীর বয়স ৩৭, আর জহিরের ৩৫। সালমান খানের নায়িকা হয়ে ‘দাবাং’ সিনেমা দিয়ে অভিষেক সোনাক্ষীর। জহিরের অভিষেকও সালমানের প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে, ‘নোটবুক’ সিনেমা দিয়ে। ‘ডাবল এক্সএল’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন সোনাক্ষী-জহির।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা