বিনোদন

রানি রূপমতি দীপিকা

বিনোদন ডেস্ক: কখনো তিনি কখনো বাজিরাওয়ের মাস্তানি, আবার লীলা অথবা চিতরের রানি পদ্মাবতী। অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নানাভাবেই পর্দায় হাজির করেছেন নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। এবার ডাকাত রানি রূপমতি হয়ে পর্দায় আসছেন দীপিকা।

বর্তমানে আলিয়া ভাটকে নিয়ে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ সিনেমা নির্মাণ করছেন বানসালি। এরপর ‘বাইজু বাওরা’ সিনেমার কাজ শুরু করবেন তিনি। এই সিনেমাটিতেই দেখা যাবে দীপিকাকে।

পিংকভিলা ডটকমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বানসালি যখন থেকে বাইজু বাওরা সিনেমার কথা চিন্তা করেছেন, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন ডাকাত রানি রূপমতির চরিত্রে দীপিকাকে নেবেন।

এ বিষয়ে দীপিকা ও বানসালির মধ্যে একাধিকবার আলোচনা হয়েছে। যদিও এখনো আনুষ্ঠিকভাবে চুক্তি স্বাক্ষরিত হয়নি। সবকিছু ঠিকঠাক হলেই চুক্তিপত্র স্বাক্ষর হবে। বর্তমানে সবকিছু যে অবস্থায় রয়েছে তাতে দীপিকা এতে রাজি আছেন।

দীপিকা ছাড়াও বেশ কয়েকজন তারকা অভিনয়শিল্পীকে দেখা যাবে। সিনেমাটিতে গৌরী, তানসেন ও আকবর চরিত্রে কারা অভিনয় করবেন তা এখনো নির্ধারণ হয়নি। বানসালির টিম এটি নিয়ে পরিকল্পনা করছেন।

একটি সূত্র বলেন, ‘বানসালি বর্তমানে গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি সিনেমার সম্পাদনার কাজ করছেন। অন্যদিকে তার টিম বাইজু বাওরা সিনেমার বিভিন্ন বিষয়ে পরিকল্পনা করছে। অন্য শিল্পীদের সঙ্গেও আলোচনা চলছে। সিনেমায় কারা অভিনয় করবেন তা ঠিক হলেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।’

এর আগে ১৯৫২ সালে একই নামে একটি সিনেমা তৈরি হয়। সিনেমাটির গল্প বাইজু নামের একজন তরুণ সংগীতজ্ঞকে নিয়ে, যিনি মুগল সম্রাট আকবরের দরবারে তানসেনকে চ্যালেঞ্জ জানান।

তিনি মনে করতেন তার বাবার মৃত্যুর জন্য তানসেন দায়ী। এজন্য তিনি প্রতিশোধ নিতে চেয়েছিলেন। এতে অভিনয় করেন মীনা কুমারি ও ভারত ভূষণ। এই সিনেমায় রূপমতি চরিত্রে অভিনয় করেন কুলদীপ কৌর।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা