বিনোদন

তুমি সেক্সি!

সান নিউজ ডেস্ক : হলিউডের মেক্সিকান এবং আমেরিকান জনপ্রিয় অভিনেত্রী সালমা হায়েক। দেখতে অনেক আকর্ষণীয় হওয়ায় আমেরিকানদের কাছে তিনি পরিচিত ‘সেক্সি গার্ল’ নামে। সম্প্রতি আমেরিকার বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান,, ‘নির্মাতারা বলতেন, তুমি সেক্সি, তাই তোমার হাস্যরসের অভিনয় করা উচিত নয়।

আরও পড়ুন: এইচএসসিতে পাসের হার ৮৫.৯৫ শতাংশ

কমেডি চলচ্চিত্রে সুযোগ না পাওয় প্রসঙ্গে সালমা হায়েক বলেন, ‘নির্মাতারা বলতেন, তুমি সেক্সি। তাই তোমার হাস্যরসের অভিনয় করা উচিত নয়। এই জনরার তুলনায় তুমি অতিরিক্ত আবেদনময়ী!’ তিনি বলেন, ‘আমি তখন কষ্ট পেতাম। কারণ আমি কমেডি ঘরানার অভিনয় পছন্দ করি। অথচ আমি সেই জায়গাটা পাচ্ছিলাম না।

১৯৯৭ সালের ‘ফুলস রাশ ইন’ এবং ‘ব্রেকিং আপ’-এর মতো রোমান্টিক কমেডিতে অভিনয় করেছেন হায়েক। তবে তিনি দাবি করেন, এরপর তাকে আর সেভাবে কমেডি চলচ্চিত্রে কাজ করতে দেওয়া হয়নি।

সালমা হায়েক বলেন, হলিউডে প্রায় ২০ বছর ধরে কমেডি চলচ্চিত্রে অভিনয় করতে সমস্যা হয়েছে তার। কারণ নির্মাতারা এই জনরার (চরিত্র) তুলনায় অতিরিক্ত আবেদনময়ী মনে করতেন তাকে!

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে টাইপ কাস্ট ছিলাম। পুরো জীবন আমি কমেডি করতে চেয়েছিলাম কিন্তু নির্মাতারা আমাকে কমেডি দেয়নি। অ্যাডাম স্যান্ডলারের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত আমি কোনো কমেডি ভূমিকায় নিজেকে মেলে ধরতে পারিনি। এরপর ২০১০ সালে ‘গ্রোন-আপ’ চলচ্চিত্রে সুযোগ দেন অ্যাডাম স্যান্ডলার।’ এ সময় স্যান্ডলারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন এই অভিনেত্রী।

তিনি আরও বলেন, আমি অনেক ভালোমানের চলচ্চিত্রের অংশ হতে পেরেছি, তবে মনের মধ্যে সব সময় একটা আক্ষেপ থেকে যেত। কিন্তু এখন আমি প্রতিটি ঘরানার কাজ করছি। আমি ফুরিয়ে যাইনি। আমি আসলে কারো ওপরে রাগ করি না। হাসিখুশি থাকি। যা কিছু পেয়েছি জীবনে, যথেষ্ট মনে করি।’

আরও পড়ুন: পাসের হারে মেয়েরা এগিয়ে

প্রসঙ্গত, সালমা হায়েক ২০০৭ সালে এবিসি চ্যানেলের হাস্যরসাত্মক নাট্যধর্মী আগলি বেটি ধারাবাহিকে অতিথি চরিত্রে অভিনয় করে হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা অতিথি অভিনেত্রী বিভাগে একটি এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত এনবিসি চ্যানেলের হাস্যরসাত্মক ধারাবাহিক থার্টি রক-এ অতিথি চরিত্রে অভিনয় করেন। ২০০৮-এর ডিসেম্বরে এন্টারটেইনমেন্ট উইকলি “টেলিভিশনের ২৫ ব্যক্তিত্বসম্পন্ন শিল্পী” তালিকায় হায়েকের অবস্থান ১৭ তম বলে ঘোষণা করে।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা