বিনোদন

রণবীর-আলিয়ার বিরুদ্ধে অভিযোগ

বিনোদন ডেস্ক : আবারও বিস্ফোরক দাবি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের। তার অভিযোগ রণবীর ও আলিয়াভাট একজোট হয়ে তার ওপর নজরদারি চালাচ্ছেন।

আরও পড়ুন: সমুদ্রে নাচলেন নোরা ফাতেহি

কঙ্গনা আলিয়া ভাট ও তার স্বামী রণবীর কাপুরকে নির্দেশ সোশাল মিডিয়ায় এক পোস্টে লেখেন, ‘আমি যেখানেই যাচ্ছি আলোকচিত্রীরা খবর পেয়ে যাচ্ছে। বাড়ির ভেতরে কিংবা বাইরে, সর্বত্র কেউ আমার ওপর নজরদারি চালাচ্ছে।’

দীর্ঘ এই পোস্টে এই অভিনেত্রী জানান,বলিউডের নেপো কিড রণবীরর তার বাড়ির বাইরে এসে হাজির হন। শুধু তাই নয় জোর খাটানোর চেষ্টাও করেন।

তিনি আরও লিখেছেন, ‘শুনেছি ইদানীং আলোকচিত্রীদের নাকি এর জন্য টাকাও দেওয়া হয়। কিন্তু আমি অথবা আমার টিমে কারো সঙ্গে কোনো আর্থিক লেনদেন হয়নি। এখন তো সন্দেহ হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।’

এরপর অভিনেত্রী আলিয়াকে ইঙ্গিত করে কঙ্গনা লিখেছেন, ‘আরেকজন তার স্ত্রী। ও তো নকল করতে ওস্তাদ। আমি আমার ভাইয়ের বিয়েতে যে শাড়ি পরেছিলাম, নিজের বিয়েতে তিনি ওই একই শাড়ি পরেছেন।’

ভাট পরিবারের সঙ্গে তার সম্পর্ক তিক্ত আগে থেকেই। তাই বরাবরই নিশানায় থাকেন আলিয়া।

শুধু ভাট পরিবার নয়,খানদের নিয়েও বিতর্কিত মন্তব্য করেন কঙ্গনা।এছাড়া মুসলিম অভিনেত্রীদের ভারতীয়রা খুব পছন্দ করেন বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন: ‘বুকের মধ্যে আগুন’ বন্ধে নোটিশ

উল্লেখ্য, কঙ্গনাকে আগামীতে দেখা যাবে ‘ইমার্জেন্সি’ সিনেমায়। ছবিটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করেছেন তিনি। এই ছবিতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে।ছবিটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে, মাহিমা চৌধুরী, মিলিন্দ সোমন, সতীশ কৌশিক প্রমুখ।

সান নিউজ/এনজে/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা