সংগৃহীত ছবি
বিনোদন

সেই ‘ইয়াসমিন’ হচ্ছেন মিম

বিনোদন ডেস্ক : মাকে দেখতে যাওয়ার পথে কয়েকজন পুলিশ সদস্য কিশোরী ইয়াসমিনকে সংঘবদ্ধভাবে ধর্ষণের পর হত্যা করে। তার বয়স ছিল আনুমানিক ১৬ বছর।

আরও পড়ুন: তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে নিহত ১১৮

১৯৯৫ সালের ২৩ আগস্ট রাতে ঢাকার বাস থেকে দিনাজপুরের দশমাইল মোড় এলাকায় নামেন ওই কিশোরী। এ সময় টহল পুলিশের একটি ভ্যান জোর করেই তাকে পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে যায়। পরদিন সকালে দিনাজপুর শহর থেকে ৫ কিলোমিটার দূরে রাস্তায় কিশোরীটির মৃতদেহ পাওয়া যায়।

এ ঘটনায় দিনাজপুরের মানুষ ক্ষুব্ধ হয়ে আন্দোলন গড়ে তোলে। পুলিশ এই আন্দোলনে গুলি চালালে সাত জন নিহত হয়, আহত দুই শতাধিক। ফলে প্রতিবাদের ফুলকি ছড়িয়ে যায় গোটা দেশে।

আরও পড়ুন: ঢাকায় বেলজিয়ামের রানি

সেই ইয়াসমিন চরিত্রেই অভিনয় করবেন বিদ্যা সিনহা মিম। সিনেমার নাম ‘আমি ইয়াসমিন বলছি’। পরিচালনা করবেন সুমন ধর।

মিম বলেন, ‘পরাণ’ সিনেমার সাফল্যের পর প্রচুর কাজের অফার আসছে। তবে একটু ভেবেচিন্তে কাজে যুক্ত হচ্ছি। এই সিনেমার গল্পটা পড়ে কেঁদে ফেলেছিলাম আমি। এমন হৃদয়স্পর্শী, নৃশংস ঘটনা। সেজন্যই যুক্ত হওয়া।’

আরও পড়ুন: বিশ্বজুড়ে আরও ৪৮৬ মৃত্যু

পরিচালক সুমন জানান, ‘ইয়াসমিনের পরিবারের কাছ থেকে গল্পটির অনুমতি নিতে প্রায় দুই বছর লেগেছে। প্রথমে তারা রাজি ছিলেন না। সিনেমার মাধ্যমে ইয়াসমিন বেঁচে থাকবে, বিষয়টি বোঝানোর পর অনুমতি দেন ইয়াসমিনের মা। পরিবারের কাছ থেকে লিখিত অনুমতি নিয়ে চিত্রনাট্যের কাজ শুরু করেছি।’

জানা গেছে, আগামী এপ্রিলে শুরু হবে ছবিটির শুটিং। গল্পের প্রয়োজনে দিনাজপুরে হবে অর্ধেক চিত্রায়ণ। বাকিটা ঢাকায়।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা