বিনোদন

গাঁটছড়া বাধলেন সিদ্ধার্থ-কিয়ারা

সান নিউজ ডেস্ক: ভালোবাসার মাসেই চারহাত এক হচ্ছে বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। আগামী ৬ ফেব্রুয়ারি জয়সালমেরের সূর্যগড় প্রাসাদে বসবে তাদের বিয়ের আসর।

আরও পড়ুন: আমার অ্যারেঞ্জড ম্যারেজ হয়েছিল

জানা গেছে, এই বিয়েতে আমন্ত্রিত হবেন ১০০-১২৫ জন অতিথি। এ তালিকায় বর-কনের ঘনিষ্ঠ আত্নীয়রা ছাড়াও রয়েছেন করণ জোহর, মনিশ মালহোত্রা, শহিদ কাপুর, মীরা রাজপুত প্রমুখ।

অতিথিদের জন্য ব্যবস্থা করা হয়েছে প্রাসাদটির ৮০টি কামরা। এছাড়াও যাতায়াতের জন্য থাকছে ৭০টি বিলাসবহুল গাড়ি। যোধপুর বিমানবন্দর থেকে অতিথিদের বিয়ের ভেন্যুতে নিয়ে যাওয়ার জন্য সব সময় মজুত থাকবে গাড়িগুলো।

সম্প্রতি অ্যামাজন কিয়ারার একটি ছবি শেয়ার করে। এতে শোরগোল ওঠে, অ্যামাজনেই বিক্রি হচ্ছে এই তারকা জুটির বিয়ের ভিডিও!

তবে ঘনিষ্ঠ সূত্র জানা যায়, সিদ্ধার্থ-কিয়ারা তাদের বিয়ের ভিডিওর স্বত্ব এখনও কাউকে বিক্রি করেননি। অ্যামাজনের তরফে সেই পোস্টটি শুধু মাত্র ‘শেরশাহ’ দম্পতিকে শুভেচ্ছা জানানোর জন্যই।

আরও পড়ুন: আমার এখনও বিয়ের বয়স হয়নি!

সিদ্ধার্থ-কিয়ারার নিকটাত্মীয় ও বন্ধু-বান্ধবরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলেই শোনা যাচ্ছে। মনে করা হচ্ছে কিছু অতিথি সোজাসুজি প্রাইভেট জেট নিয়ে ভেন্যুতে হাজির হবেন। কাউকে কাউকে আবার বিমানবন্দরেই দেখা যাবে।

প্রসঙ্গত, ২০২১ সালে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পায় সিদ্ধার্থ-কিয়ারা অভিনীত ‘শেরশাহ’ ছবিটি। এই ছবিতে অভিনয় করার সময় প্রণয়ে আবদ্ধ হন তারা।

সান নিউজ/এনজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা