বিনোদন

অঙ্কুশকে ‘নোংরা’ বললেন শুভশ্রী

বিনোদন ডেস্ক : টালিউডের দুই জনপ্রিয় নাম অঙ্কুশ হাজরা ও শুভশ্রী গাঙ্গুলি। দুজনই বেশ ভালো বন্ধু। কোথাও সুযোগ পেলেই মেতে ওঠেন খুনসুটিতে। কিন্তু হঠাৎ একটি পোস্টে প্রিয় বন্ধু অঙ্কুশকে সরাসরি ‘নোংরা’ বললেন শুভশ্রী!

আরও পড়ুন: আমার এখনও বিয়ের বয়স হয়নি!

অসল ঘটনা হল, শুভশ্রী তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, শুটিংয়ের ফাঁকে ফাস্টফুড খাচ্ছেন অঙ্কুশ। সারা গালে চিজ লেগে আছে তার। বার্গারজাতীয় কোনো খাবার খাচ্ছিলেন এই অভিনেতা।

ভিডিওর শুরুতে শুভশ্রী প্রশ্ন করেন ‘কী করছিস তুই?’ খাবারে কামড় দিতে দিতেই অঙ্কুশ উত্তর দিলেন, ‘আমি চিজ খাচ্ছি’।

আরও পড়ুন: বাবা-মা হলেন অ্যাটলি-প্রিয়া

এর পরই খুনসুটির ছলে শুভশ্রী বলেন, 'ইশ… এত নোংরা কেন রে তুই? এভাবে খাচ্ছিস কেন?' শুভশ্রীর কথায় গুরুত্ব না দিয়ে কোনোরকম লজ্জা ছাড়াই শুভশ্রীকে বলেন, ‘কতক্ষণ জলখাবার খাইনি আমি। দে... মুখটা একটু পরিষ্কার করে দে'। এ কথা শুনে শুভশ্রী বলেন, ‘আমি নোংরুটেদের পরিষ্কার করতে পারব না’।

ভিডিওটিতে অঙ্কুশকে দেখা গেলেও দেখা যায়নি নায়িকার মুখ। এই ভিডিও দেখেই বোঝা যায় অঙ্কুশের সঙ্গে তার বন্ধুত্ব কতটা গাড়।

আরও পড়ুন: মন জয় করেই আমরা ভোট পাচ্ছি

‘ডান্স বাংলা ডান্সে’র সঞ্চালক হিসাবে আছেন অঙ্কুশ। অন্যদিকে বিচারকের ভূমিকায় আছেন টালিউডের তিন অভিনেত্রী শুভশ্রী, শ্রাবন্তী ও মুম্বাইয়ের মৌনি রায়। পাশাপাশি
নায়ক মিঠুন চক্রবর্তী প্রায় ১০ বছর পর ফিরছেন মহাগুরুর আসনে।

প্রসঙ্গত, ২০১৪ সালে 'আমি শুধু চেয়েছি তোমায়' ছবিতে প্রথম দেখা গেছে অঙ্কুশ-শুভশ্রী জুটিকে। এরপর সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় করোনার ঠিক আগেই একটি ছবিতে কাজ করেছেন শুভশ্রী-অঙ্কুশ। এখন অপেক্ষা বাবা যাদব পরিচালিত তাদের এই দ্বিতীয় ছবি মুক্তির।

সান নিউজ/জেএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা