ছবি : সংগৃহিত
বিনোদন
বিয়ের ৮ বছর পর

বাবা-মা হলেন অ্যাটলি-প্রিয়া

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় তারকা পরিচালক অ্যাটলি। তামিল-মালায়ালাম সিনেমার অভিনেত্রী প্রিয়া মোহনকে বিয়ে করেন। বিয়ের আট বছর পর প্রথম সন্তানের বাবা-মা হলেন এই তারকা জুটি।

আরও পড়ুন : মুক্তি পাচ্ছে ‘বীরকন্যা প্রীতিলতা

মঙ্গলবার (৩১ জানুয়ারি) খবরটি ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন পরিচালক অ্যাটলি।

বাবা হওয়ার আনন্দে ‘বিগিলি’খ্যাত এই পরিচালক বলেন, ‘ঠিকই বলেছেন, এর মতো পৃথিবীতে আর কোনো অনুভূতি নেই। আজ থেকে পিতৃত্বের উচ্ছ্বসিত জার্নি শুরু হল। কৃতজ্ঞতা।’

হিন্দুস্তান টাইমস জানায়,ভক্তরা সহ শোবিজ অঙ্গনের অনেক তারকাই শুভেচ্ছা জানিয়েছেন এই জুটিকে। এ তালিকায় রয়েছেন- অভিনেত্রী সামান্থা রুথ প্রভু, কাজল আগরওয়াল, কীর্তি সুরেশ আরতি রবি প্রমুখ।

আরও পড়ুন : আমার শরীর নিয়েও মানুষের সমস্যা

প্রসঙ্গত, ২০১৪ সালের ৯ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রিয়া-অ্যাটলি। ২০১৩ সালে তামিল ভাষার সিনেমা ‘রাজা রানি’-র মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটে অ্যাটলির।

ক্যারিয়ারে সাতটি সিনেমা নির্মাণ করেছেন তিনি। অ্যাটলির অধিকাংশ সিনেমাই সফল। তার উল্লেখযোগ্য সিনেমাগুলো ‘থেরি’, ‘মের্শাল’, ‘বিগিলি’ প্রভৃতি।

আরও পড়ুন : দুই আসনেই জয়লাভ করব

জানা গেছে, বর্তমানে তিনি ‘জওয়ান’ সিনেমার কাজ করছেন। এ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক ঘটবে। এই সিনেমায় অভিনয় করছেন শাহরুখ খান। ২০২৩ সালের ২ জুন সিনেমাটি মুক্তি পাবে।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা