বিনোদন

প্রকাশ্যে প্রিয়াঙ্কার মেয়ে 

সান নিউজ ডেস্ক: বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ভালোবেসে বিয়ে করেছেন বয়সে ছোট মার্কিন গায়ক নিক জোনাসকে। বিয়ের পর মার্কিন মুলুকে পাড়ি জমিয়েছেন। বাবা-মা হওয়ার খবর জানান নিক-প্রিয়াঙ্কা।

আরও পড়ুন: নাটক ছাড়ছেন না, সুযোগ দিচ্ছেন!

মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকে আড়ালেই রেখেছিলেন এতদিন। অবশেষে প্রকাশ্যে আনলেন মেয়েকে। মা প্রিয়াঙ্কা চোপড়ার কোলে বসে বাবার অনুষ্ঠান উপভোগ করছে ছোট্ট মালতী। পরনে ক্রিম রঙের সোয়েটার মাথায় সাদা ফুলের হেয়ার ব্যান্ড এই প্রথম ক্যামেরার সামনে খুদে জোনাস।

সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়ার পর হাসপাতালে একশ দিনের যুদ্ধে জয়ী হয়েছিল সেই শিশু। তাই মেয়ে মালতীকে নিয়ে বাড়তি সাবধানী অভিনেত্রী। একটু একটু করে মেয়ের ঝলক ভাগ করে নিতেন তারকা দম্পতি নিক-প্রিয়াঙ্কা। তবে আর কোনো রাখঢাক নয় প্রকাশ্যে প্রিয়াঙ্কার মেয়ে। মা নাকি বাবা কার মতো দেখতে মেয়ে মালতী।

হলিউডের ‘ওয়াক অব ফেম’ স্বীকৃতি পেলেন জোনাস। সেই অনুষ্ঠানে উপস্থিত গোটা জোনাস পরিবার। মঞ্চে পুরস্কার নিচ্ছেন মালতীর বাবা নিক। দর্শকাসনে মায়ের কোলে বসে মালতী। বাদামি বডিকন পোশাকে প্রিয়াঙ্কা। মায়ের কোলে বসা মালতী সেখানেই ক্যামেরাবন্দি। মেয়ের ত্বক কিংবা চেহারায় ভারতীয় ছাপ খুব একটা নেই। ছোট্ট মালতীকে দেখা মাত্র সকলেই একবাক্যে মানছেন, মেয়েকে দেখতে একেবারে বাবার মতো।

ভিডিওতে দেখা গেছে, মায়ের কোলে বসে এদিক-সেদিক নজর ছোট্ট মালতীর। কখনও প্রিয়াঙ্কার ব্যাগ নিয়ে খেলতে ব্যস্ত সে। মেয়েকে দু-হাতে আগলে রয়েছেন দেশি গার্ল। ছবিগুলো শেয়ার করে প্রিয়াঙ্কা লেখেন, ‘তোমায় নিয়ে খুব গর্বিত আমার ভালোবাসা! শুভেচ্ছা জোনাস ব্রাদার্সকে।’

স্টেজে দাঁড়িয়ে স্ত্রী প্রিয়াঙ্কা এবং মেয়ে মালতীর ওপর ভালোবাসা উজাড় করেছেন নিক। ভিডিওতে পপ তারকাকে বলতে শোনা গেছে, ‘আমার সুন্দরী স্ত্রী, তুমি কখনও অশান্ত আবার কখনও শান্ত। ঝড়ের মধ্যে পাথর এবং তোমাকে বিয়ে করে আমি সুখী। সর্বশ্রেষ্ঠ উপহার। তোমার পাশে থেকে বাবা-মা হিসেবে দায়িত্ব পালন করতে ভালোবাসি।’

আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ যারা পেলেন

উল্লেখ্য, ২০১৮ সালে ডিসেম্বরে রাজস্থানে সাত পাকে বাঁধা পড়েন নিক-প্রিয়াঙ্কা। ২০২২ সালের ১৫ জানুয়ারি তারকা দম্পতির কোল আলো করে আসে তাদের কন্যাসন্তান মালতী মেরি চোপড়া জোনাস। সারোগেসির মাধ্যমে নিয়াঙ্কার ফুটফুটে মেয়ের জন্ম হয়। জন্মের পর প্রায় তিন মাস এনআইসিইউ-তে ছিল ছোট্ট মালতী।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা