সংগৃহীত ছবি
বিনোদন

মা হওয়ার বার্তা দিলেন কিয়ারা

বিনোদন ডেস্ক: বেশ কিছু দিন ধরেই লাইমলাইট থেকে দূরে ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। এ সময় মা হওয়ার ইঙ্গিত দিলেন এ অভিনেত্রী।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই ইঙ্গিত দেন।

আরও পড়ুন: যীশুর শেষ চিহ্নও মুছে ফেললেন নীলাঞ্জনা

পোস্টে তিনি লিখেছেন, আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার শীঘ্রই আসছে । অর্থাৎ, নতুন অতিথির আগমন হতে যাচ্ছে কিয়ারা ও সিদ্ধারর্থ দম্পতির ঘরে।

২০২৩ সালের (৭ ফেব্রুয়ারি) বিয়ে করেন সিদ্ধার্থ ও কিয়ারা। ঐ সময় জাকজমকভাবে বিয়ে হয়েছিলো তাদের। ভারতের রাজস্থানের জয়সালমিরের প্রাসাদে বসেছিলো তাদের বিয়ের আসর। এই অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউডের নামজাদা তারকারাও।

কিয়ারার আগে আলিয়া ভাটের সাথে সম্পর্কে ছিলেন সিদ্ধার্থ। এরপর সেই সম্পর্কে বিচ্ছেদের পর 'শেরশাহ' নামক এক ছবির অফার আসে তার কাছে এবং সেখানেই কিয়ারার সাথে তার সম্পর্ক শুরু হয়।

এই বার তাদের সংসার বাড়তে চলেছে। এ সময় নতুন অতিথির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই দম্পতি। তাদের হাতে রয়েছে শুটিংয়ের কাজও। রণবীরের সিংয়ের বিপরীতে ডন থ্রিয়ে দেখা যাবে কিয়ারা আদভানিকে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা