ছবি: সংগৃহীত
বিনোদন

নতুন সিনেমায় কিয়ারা

বিনোদন ডেস্ক: ‘ডন ৩’ সিনেমায় রণবীরের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে কিয়ারা আদভানিকে।

আরও পড়ুন: বেবিবাম্প লুকানোর চেষ্টা পরিণীতির

এর আগে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজ়ির অন্যতম গুরুত্বপূর্ণ রোমার চরিত্রে ‘ডন’ ও ‘ডন ২’ সিনেমাতে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়াকে। এবার সেই চরিত্রে দেখা যাবে কিয়ারাকে। জানা গেছে, রণবীরই এ চরিত্রের জন্য কিয়ারাকে বাছাই করেছে।

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, এ চরিত্রে অভিনয়ের জন্য ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক পেতে চলেছেন এ অভিনেত্রী।

বলিউডে অনেক বড় বাজেটের সিনেমা এর আগেও নির্মিত হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, ডন-৩ তৈরীতে বাজেট তুলনামূলক অনেক বেশি।

আরও পড়ুন: বিচ্ছেদে কাজে ফোকাস ছিল

শোনা যাচ্ছে, ‘ডন ৩’ তৈরি করতে প্রায় ২৭৫ কোটি রুপির একটা খসড়া বাজেট তৈরি করা হয়েছে। এ সিনেমায় অভিনয়ের জন্য কিয়ারা পাবেন প্রায় ১৩ কোটি রুপি। তবে এ বিষয়ে কিয়ারার পক্ষ থেকে কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, অতি দ্রুতই ‘ওয়ার ২’ সিনেমাতে কিয়ারাকে দেখা যাবে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের সাথে।

সান নিউজ/এসআর/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা