পূজা চেরি
বিনোদন

পূজার বিয়ে!

সান নিউজ ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। বর্তমানে ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা তিনি।

আরও পড়ুন: আমার শরীর নিয়েও মানুষের সমস্যা

গত বছরের শুরুর দিকে তিনি ‘নাকফুল’ নামের সিনেমার শুটিং শুরু করেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এর দৃশ্যধারণ করা হয়। সেময় শুটিংয়ের প্রয়োজনে তাকে বিয়ের দৃশ্যে অভিনয় করতে হয়েছে। শুটিং সম্পন্ন, এখন দেখার পালা।

আলোক হাসানের পরিচালনায় এ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন আজাদ এবং পূজা চেরি। এরই মধ্যে শুটিং শেষ করে সেন্সর বোর্ডে জমা দেয়া হয় সিনেমাটি।

সম্প্রতি সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায় বলে সেন্সর সূত্রে জানা যায়। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘নাকফুল’ এই নির্মাতার প্রথম চলচ্চিত্র। চলতি বছরে ভালো দিনক্ষণ দেখে সিনেমাটি মুক্তি দেয়া হবে বলে জানা যায়।

আরও পড়ুন: পূজার বিয়ে!

পরিচালক বলেন, ‘‘নাকফুল’ এটি রোমান্টিক ট্র্যাজেডি গল্পের সিনেমা। চঞ্চল মেয়ে ও ছন্নছাড়া ছেলের প্রেমের গল্প। গল্পের টুইস্ট বাড়াবে তাদের বিয়ে। এই টুইস্ট হবে দর্শকের জন্য নতুন স্বাদের। গল্পের শুরুটা দেখে শেষটা কেউ আন্দাজ করতে পারবে না যে কি হতে পারে!’’

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, আলী রাজ, এল আর খান সীমান্ত, শিখা মৌ প্রমুখ।

প্রসঙ্গত, সেই ছোট্টবেলাতেই একটি ওয়াশিংপাউডারের বিজ্ঞাপনের মডেল হয়ে দর্শকের নজর কেড়েছিলেন পূজা। জাজ মাল্টিমিডিয়ার প্রথম ছবি ‘ভালোবাসার রঙ’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রথম বড় পর্দায় আসেন পূজা। এরপর ‘তবুও ভালোবাসি’, ‘ভালোবাসতে মন লাগে’, ‘অগ্নি’, কৃষ্ণপক্ষ’ ও ‘বাদশা দ্য ডন’ ছবিতে শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন।

চোখের পলকেই ছোট্ট পূজা বড় হয়ে যান। জাজের হাত ধরেই যৌথ প্রযোজনার ‘নূরজাহান’ ছবি দিয়ে তার একক নায়িকা হিসেবে অভিষেক ঘটে। তবে নায়িকা পূজার উত্থান ‘পোড়ামন-২’ ছবি দিয়ে। সিয়ামের বিপরীতে এই ছবিটি পূজাকে রাতারাতি আলোচনায় নিয়ে আসে। সেই যাত্রাকে রঙিন করে পথ চলছেন এই তরুণী।

অভিনয়-নাচ-গ্ল্যামার দিয়ে তিনি প্রযোজক ও পরিচালকদের মনে আশা জাগিয়েছেন নতুন প্রজন্মের সিনেমায়। বিশেষ করে মশলাদার সিনেমায় তিনি দিনে দিনে হয়ে উঠছেন নির্ভরশীল নায়িকা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা