বিনোদন

সংগীতশিল্পী বাণী জয়রামের মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক : সংগীতশিল্পী বাণী জয়রাম মারা গেছেন। চেন্নাইয়ের একটি ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে তার । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

আরও পড়ুন: গাঁটছড়া বাধলেন সিদ্ধার্থ-কিয়ারা

শনিবার (৪ ফ্রেব্রুয়ারি) চেন্নাইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বর্ষীয়ান এই গায়িকার দেহ। এমন তথ্যই জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।
কীভাবে তার মৃত্যু হয়েছে এটি এখনো স্পষ্ট নয়। ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে চেন্নাই পুলিশ।

‘আধুনিক ভারতের মীরা’ হিসেবে পরিচিত এই গায়িকাকে গত মাসেই ভারত সরকার ‘পদ্মভূষণ’ সম্মানে ভূষিত করেছে। প্রজাতন্ত্র দিবসের দিন ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হয় তাকে। ‘পদ্মভূষণ’ পেয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন বাণী জয়রাম। তিনি জানিয়েছিলেন, ‘দেরিতে এলেও এই সম্মানের জন্য আমি খুশি… গর্বিত’।

কিন্তু সশরীরে এই সম্মান গ্রহণ করার আগেই পৃথিবী থেকে বিদায় নিতে হল তাকে। তার এই আচমকা মৃত্যুর সংবাদে স্তব্ধ ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রি।

বাণী জয়রাম সহস্রাধিক সিনেমাতে দশ সহস্রেরও বেশি গান রেকর্ড করেছেন। এছাড়াও, হাজার হাজার ভক্তিগীতি এবং ব্যক্তিগত অ্যালবাম রেকর্ড করেছেন এবং এছাড়াও ভারত এবং বিদেশে অসংখ্য একক সংগীত অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি।

বাণী জয়রাম যেকোনও কঠিন রচনার সাথে সহজে মানিয়ে নিতে পারতেন। তার কণ্ঠস্বর মুগ্ধ করতো সবাইকে। আর এ জন্য ১৯৭০ থেকে ১৯৯০-য়ের দশক পর্যন্ত ভারত জুড়ে অসংখ্য ভাষার অসংখ্য সুরকারের প্রথম পছন্দ ছিলেন তিনি।

আরও পড়ুন: নির্বাচন কমিশনারকে হিরো আলমের চ্যালেঞ্জ

প্রসঙ্গত, তিনি তিনবার শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন এবং ওড়িশা, অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু এবং গুজরাত রাজ্যগুলির রাজ্য সরকারের পুরস্কারও পেয়েছেন। ২০১২ সালে, তিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র সংগীতে কৃতিত্বের জন্য দক্ষিণের ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এছাড়া ২০১৭ সালে নিউইয়র্ক সিটিতে ‘নাফা ২০১৭’ অনুষ্ঠানে সেরা মহিলা গায়কের সম্মানও অর্জন করেন।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা