ছবি : সংগৃহিত
বিনোদন

‘বুকের মধ্যে আগুন’ বন্ধে নোটিশ

বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় ও কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যু রহস্যের ওপর ভিত্তি করে জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত সিরিজ ‘বুকের মধ্যে আগুন’ বন্ধের দাবিতে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন সালমান শাহ’র মা নিলুফার চৌধুরী।

আরও পড়ুন : স্বামীকে নিয়ে ওমরায় সানা খান

তিনি এই সিরিজের নামে, ওয়েব সিরিজ নির্মাতা, কলাকুশলী ও অভিনয়শিল্পীদের বিরুদ্ধে অচিরেই ফরমান জারির কথাও জানান। ফরমান প্রকাশের আগেই এবার সালমান শাহ’র মামা পাঠিয়েছেন লিগ্যাল নোটিশ।

রোববার (৫ ফেব্রুয়ারি) সালমান শাহ’র মামা আলমগীর কুমকুম সিলেট জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ মইনুল ইসলামের মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠান।

আরও পড়ুন : কে এই রাকিব বাবু!

নোটিশে বলা হয়, আমার মক্কেলের ভাগিনা সালমান শাহকে মৃত অবস্থায় তাহার বাসায় পাওয়া যায়। আমার মক্কেলের ভাগনার রহস্যজনক মৃত্যুকে একটি মহল ভিন্নভাবে প্রবাহিত করার উদ্দেশ্যে তাহা আত্মহত্যা বলিয়া প্রচার করে। এই নিয়ে আমার মক্কেলের দায়েরী মামলা বর্তমানে আদালতে বিচারাধীন আছে।

আমার মক্কেল গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করিতেছেন যে, সম্প্রতি একটি মহল আমার মক্কেলের ভাগনার মৃত্যু রহস্য নিয়া ধারাবাহিক সিরিজ নির্মাণের পায়তারা করিতেছে। একটি বিচারাধীন বিষয় নিয়া এহেন সিরিজ নির্মাণ করা আইন সম্মত নহে।

আরও পড়ুন : সেই ‘ইয়াসমিন’ হচ্ছেন মিম

তাই যে বা যাহারা উক্তরূপ সিরিজ নির্মাণের চেষ্টা করিতেছেন, তাহারা এহেন কর্ম হইতে বিরত থাকিবেন। অন্যথায় আমার মক্কেল আইনগত ব্যবস্থা গ্রহণে বাধ্য হইবেন।

লিগ্যাল নোটিশ প্রসঙ্গে সিরিজটির নির্মাতা তানিম রহমান অংশু সাংবাদিকদের বলেন, এই মামলা বা লিগ্যাল নোটিশের সাথে আমার কোনও কাজের সংযুক্তি খুঁজে পাচ্ছি না। ফলে এ বিষয়ে আমি কোনও মন্তব্য করতে পারছি না।

আরও পড়ুন : ওবায়দুল কাদেরকে হিরো আলমের চ্যালেঞ্জ

সিরিজটি নিয়ে সালমান শাহ পরিবারের মধ্যে অস্বস্তি তৈরি হলেও স্বাভাবিক অবস্থানে রয়েছেন “বুকের মধ্যে আগুন” সংশ্লিষ্টরা। কারণ, সিরিজের কোথাও সালমান শাহ-এর নাম উল্লেখ নেই।

তবে ট্রেলার এবং সংশ্লিষ্টদের অভিব্যক্তিতে অনেকে মনে করছেন সিরিজটি সালমান শাহ’র মৃত্যু রহস্য নিয়েই তৈরি। কারণ সিরিজটির ঘটনা সালমান শাহের ঘটনার সাথে মিলে যায়। এছাড়া সালমান শাহের শেষ সিনেমার নামও ছিল ‘বুকের ভেতর আগুন’।

আরও পড়ুন : আমি মনা রোগে আক্রান্ত হয়েছিলাম

প্রসঙ্গত, গত ১৮ জানুয়ারি জাঁকালো অনুষ্ঠান ‘হইচই মিট’ এ হইচই বাংলাদেশ ঘোষণা দেয় “বুকের মধ্যে আগুন” ওয়েব সিরিজের। এতে ডিবি কর্মকর্তার ভূমিকায় অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা