বিনোদন

স্বামীকে নিয়ে ওমরায় সানা খান

বিনোদন ডেস্ক : বিয়ের পর ধর্মীয় অনুশাসন মেনে চলছেন সাবেক সাবেক বলিউড এই ‘বিগ বস’ তারকা সানা খান। সম্প্রতি ওমরায় গিয়েছেন অভিনেত্রী সানা খান এবং তার স্বামী আনাস সইয়াদ।

আরও পড়ুন: কে এই রাকিব বাবু!

রোববার (৬ ফেব্রুয়ারি) সানা ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেছেন।

ক্যাপশনে লেখেন- ‘আলহামদুলিল্লাহ খুব খুশি। এই ওমরাহ কিছু কারণে খুবই বিশেষ, যা ইনশাআল্লাহ আমি শিগগির সবার সঙ্গে ভাগ করে নেব। আল্লাহ যেন সহজ করে দেন।’

সানা জানিয়েছেন, ‘এই ওমরাহ একটু বিশেষ।’ পোস্টটি দেখে নেটিজেনরা ধারণা করেন সন্তান নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই দম্পতি।

এক নেটিজেনের মন্তব্য, ‘তোমরা বাবা-মা হচ্ছো?’

কেউ লিখেছেন, ‘তুমি মা হচ্ছো? তাই এই ওমরাহটা এত বিশেষ?’

আবার কেউ লেখেন, ‘মনে হচ্ছে শিগগিরই কোল আলো করে একজন আসছে, অনেক অনেক শুভেচ্ছা।’

অভিনেত্রী যদিও এ ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাননি। তবে বিষয়টি অনুরাগীদের মধ্যে যেন খুশি ছিটিয়ে দিচ্ছে।

প্রসঙ্গত, ২০০৭ সালে ‘ধান ধানা ধান গোল’ ছবির হাত ধরে আলোচনায় আসেন এই অভিনেত্রী। ছবিটির একটি গানে তিনি প্রচুর জনপ্রিয়তা পান। হিন্দি, তামিল, তেলেগু সহ মোট পাঁচটি ভাষার ছবিতে কাজ করেছেন তিনি।

আরও পড়ুন: সেই ‘ইয়াসমিন’ হচ্ছেন মিম

২০২০ সালে বিয়ে পর অভিনয় জগতকে বিদায় জানান বলিউডের সাবেক এই ‘বিগ বস’ তারকা।

সান নিউজ/এনজে/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা