ছবি : সংগৃহিত
বিনোদন

মা হলেন সানা খান

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী সানা খান পুত্রসন্তানের মা হলেন। মুফতি আনাস-সানা খান দম্পতির এটি প্রথম সন্তান।

আরও পড়ুন: ফের একসঙ্গে সৃজিত-জয়া

বুধবার (৫ জুলাই) বিকেলে সানা খান নিজেই ইনস্টাগ্রাম পোস্টে এসব তথ্য জানিয়েছেন।

সানা খান আনন্দের খবরটি জানিয়ে লিখেছেন— ‘আমরা আমাদের সন্তানের জন্য যেন সেরাটি দিতে পারি। আমাদের চমৎকার এই জার্নিতে আপনাদের দোয়া ও ভালোবাসা আমাদের হৃদয়কে তুষ্ট করেছে। বাবা-মা হতে পেরে আমরা গর্বিত।’

আরও পড়ুন: দীর্ঘ বিরতিতে সামান্থা!

প্রসঙ্গত, ২০২০ সালের অক্টোবরে হঠাৎ করেই অভিনয় ও শোবিজ জগৎ ছেড়ে ধর্মে মনোযোগী হওয়ার ঘোষণা দেন সানা খান।

রিয়েলিটি শো ‘বিগ বস’খ্যাত এই তারকা ভারতের সুরাটের বাসিন্দা মুফতি আনাসকে বিয়ে করেন।

আরও পড়ুন: নজরকাড়া রেখা

বলিউড অভিনেত্রী সানা খান‘হাল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজাহ তুম হো’ এবং ‘টয়লেট: এক প্রেম কথা’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন।

তিনি ‘বিগ বস’র পাশাপাশি ‘খতড়ো কে খিলাড়ি’ রিয়েলিটি শো’তে অংশ নেন। এছাড়া ভারতের দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন সানা খান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা