সামান্থা রুথ প্রভু
বিনোদন

দীর্ঘ বিরতিতে সামান্থা!

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তার অভিনীত বেশ কিছু সিনেমা হয়েছে ব্যবসা সফল।

আরও পড়ুন: নজরকাড়া রেখা

এবার অভিনয় থেকে বিরতি নেওয়ার পরিকল্পনা করেছেন এই অভিনেত্রী। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বলা হয়েছে, অভিনয় থেকে এক বছরের জন্য বিরতি নেবেন সামান্থা রুথ প্রভু। এজন্য নতুন কোনো তেলেগু বা বলিউড সিনেমায় চুক্তিবদ্ধ হননি তিনি। এই এক বছর সুস্থ হওয়ার জন্য ব্যয় করবেন।

আরও পড়ুন: আমাদের জীবনের নতুন শুরু

আরও বলা হয়েছে, বিজয় দেবরকোন্ডার সঙ্গে ‘কুশি’ সিনেমার শুটিং করছেন সামান্থা রুথ প্রভু। এখন সিনেমাটির শেষ লটের শুটিং করছেন। আগামী দুই-তিন দিনের মধ্যে সিনেমাটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হবে। তার ‘সিটাডেল’-এর কাজও প্রায় শেষের দিকে। এর কাজ শেষ হলেই সামান্থার হাতে আর কোনো কাজ নেই। প্রযোজকদের কাছ থেকে যেসব অর্থ অগ্রিম নিয়েছিলেন তা-ও ফেরত দিয়েছেন সামান্থা।’’

তবে এ বিষয়ে সামান্থার আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সামান্থা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শকুন্তলম’। এর নাম ভূমিকায় অভিনয় করেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা