ফাইল ছবি
বিনোদন

শাকিবের সঙ্গে ডিভোর্স হয়নি

বিনোদন ডেস্ক: গোপনে প্রেম, অতঃপর গোপনে বিয়ে। তাদের সংসারে একটি পুত্র সন্তানও রয়েছে। এসব নিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী।

আরও পড়ুন: ‘প্রিয়তমা’ আবেগতাড়িত করেছে

প্রায় চার বছর পর বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন বুবলী। এরপরই তাদের দাম্পত্য জীবনে টানাপড়েন শুরু হয়।

সবশেষ শাকিব বলেন, বাস্তব জীবনে বুবলীর সঙ্গে তার সব সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে। তবে সন্তানের কারণে যা করণীয়, শুধুমাত্র ততটুকুই হবে। এর বাইরে আর কিছু নয়।

আরও পড়ুন: ওদের কোনো লেভেল নাই

কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলী জানান, ‘শাকিব খানের সঙ্গে আমার এখনো বিচ্ছেদ হয়নি। আমরা সেপারেটেড (আলাদা থাকছি)। সে (শাকিব খান) যদি তার জায়গা থেকে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে সেটা পারিবারিকভাবে কথা বলা উচিত। কোনো মিথ্যা নিউজ বা প্রোপাগান্ডা শুনে নয়।’

প্রসঙ্গত, ঢালিউড কিং শাকিব খান ২০০৮ সালে গোপনে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন। তাদের সেই সংসারেও জন্ম নিয়েছিল একটি পুত্র সন্তান। প্রায় দশ বছরের সেই গোপন সংসারেরও ভাঙন ঘটে। এরপর চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে সম্পর্কে জড়ান শাকিব।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা