ছবি-সংগৃহীত
বিনোদন

সংসার কেন ভাঙব?

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় জুটি অনন্ত জলিল ও বর্ষা। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের ঈদ আয়োজনের টকশোতে হাজির হন তারা।

আরও পড়ুন: ভিক্ষা করেছেন বিদ্যা বালান

বর্তমান সময়ের সংসার জীবনের টানাপড়েনের বিষয়ে অনুষ্ঠানে বর্ষা বলেন, এখন স্বামী-স্ত্রীর যে বিষয়গুলো হচ্ছে, সেখানে সংসার না টিকলে না টিকুক। তোমার সঙ্গে ঘর করব না আমি, এটা হতেই পারে। কিন্তু যেভাবে বিষয়গুলো হচ্ছে, এতে এ প্রজন্মের যারা টিনেজার আছে তারা কিন্তু সারাদিন সোশ্যাল মিডিয়ায় এগুলোই দেখে। আমার কাছে মনে হয় এই বয়সটা খুবই সেনসেটিভ একটা বয়স। এখনকার বাচ্চারা যা দেখেবে তাই শিখবে। এটা খুবই স্বাভাবিক। তখন দেখা যাবে, আরেহ ওরা তো সেলিব্রেটি ওরাই এসব করছে, আমার করলে আর কি হবে, বাবা-মা তো শুধু একটু বকাই দিবে। এই বিষয়গুলো কিন্তু হচ্ছে এখন। এটা কিন্তু বাস্তব, আর এই বিষয়গুলো আসলে মাথায় রাখা উচিৎ। আর নিজেদের পারিবারিক বিষয়গুলো ঘরের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিৎ।

বর্ষার মতে, সংসার করবে না, ঠিক আছে। তবে সবকিছু সামনে নিয়ে এসে পৃথিবীর মানুষকে কেন জানাতে হবে। এগুলাতে কিন্তু মানুষের সহানুভূতিও পায় না। সবাই তো বকাই দেয়। আমার কথা হচ্ছে, যেটাই হয়ে যাক না কেন, সংসার কেন ভাঙব।

আরও পড়ুন: আমি নাকি লিপস্টিক পরেছি

এ বিষয়ে অনন্ত বলেন, এটা আসলে যারা করে, তারাই ভালো বলতে পারবে। যে করে করে, সে তার ভেতরের চিন্তাভাবনা থেকেই করে, আমি তো আর তাদের ভেতরে গিয়ে ঢুকতে পারব না। সো আমি কীভাবে জানব,এই কাজগুলো কেন করে।

প্রসঙ্গত, জলিল ১৯৯৯ সালে একজন সফল ব্যবসায়ি হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি ২০১০ সালে খোঁজ-দ্যা সার্চ সিনেমার মাধ্যমে ঢালিউডের চলচ্চিত্রে যাত্রা শুরু করেন।

অন্যদিকে আফিয়া নুসরাত বর্ষা তার ক্যারিয়ার শুরু করেন মডেল হিসেবে, তিনি ২০১০ সালে ইফতেখার চৌধুরী'র খোঁজ: The Search এ অনন্ত জলিলের সাথে চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক ঘটে। তিনি তার ক্যারিয়ারে খোঁজ: The Search, হৃদয় ভাঙা ঢেউ, মোস্ট ওয়েলকাম এর মত বৃহৎ বাজেটের চলচ্চিত্রের উল্লেখযোগ্য চরিত্রে ভূমিকা রাখেন। বর্ষা বর্তমানে গ্রামীণফোনের ব্রান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি মুনসুন ফিল্মের ব্যবস্থাপনা পরিচালক। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর তিনি অনন্ত জলিলকে বিয়ে করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা