জায়েদ খান
বিনোদন

ওদের কোনো লেভেল নাই

বিনোদন ডেস্ক: সময়ের আলোচিত-সমালোচিত অভিনেতা ও নেতা জায়েদ খান। বেশিরভাগ আলোচনা তার প্রেম কিংবা বিয়ে বিষয়ক মন্তব্যকে ঘিরে।

আরও পড়ুন: লুকিয়ে ‘সুড়ঙ্গ’ দেখলেন নিশো

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ঈদের অনুষ্ঠানে হাজির হন জায়েদ খান।

এই অনুষ্ঠানে বাজে মন্তব্যকারীদের সম্পর্কে জায়েদ খান বলেন, যারা ব্যাড কমেন্টস করে তাদের ছবি জুম করে দেখবা। গাল ভাঙা। চেহারা এরকম। বিচি বিচি (ব্রণ) হয়ে আছে। মানে গরু রাখে, এরকম লোক। ছোট করে বলছি না সবাইকে। ডিউ টু রেসপেক্ট, ওদের কোনো লেভেল নাই।

তিনি আরও বলেন, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তোমার লেখার নিচে এরকম কমেন্ট আছে। তোমাকে শেখাচ্ছে তুমি এম এ পাশ করার পরেও। যে শেখাচ্ছে সে নিশ্চয়ই এলাকায় ফার্মেসির দোকানে বসে কিংবা লোকাল মোবাইল সার্ভিসিং করে। ম্যাক্সিমামই তাই। আমি দেখেছি।

আরও পড়ুন: শিরোনাম দিয়ে ঢপ দেওয়া যাবে

উল্লেখ্য, সম্প্রতি জাহিদ হোসেনের পরিচালনায় ‘সোনার চর’ সিনেমার শুটিং শেষ করেছেন জায়েদ খান। সিনেমার ডাবিং নিয়ে শিগগিরই ব্যস্ত হয়ে পড়বেন নায়ক। এ সিনেমায় আরও অভিনয় করেছেন- ওমর সানী, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

প্রসঙ্গত, জায়েদ খান হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। জায়েদ খান ২০০৮ সালে ভালবাসা ভালবাসা চলচ্চিত্রের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। চলচ্চিত্রটি পরিচালনা করেন মহম্মদ হান্‌নান, যেখানে তার সঙ্গে অভিনয় করেন রিয়াজ ও শাবনূর। পরের বছর মনতাজুর রহমান আকবরের কাজের মানুষ ও মোস্তাফিজুর রহমান মানিকের মন ছুঁয়েছে মন চলচ্চিত্রে অভিনয় করেন।

২০১০ সালে মুক্তি পায় তার অভিনীত এফ আই মানিক পরিচালিত আমার স্বপ্ন আমার সংসার এবং মনতাজুর রহমান আকবর পরিচালিত মায়ের চোখ ও রিকশাওয়ালার ছেলে। তিনি বাংলা চলচ্চিত্রে বাংলাদেশের দাবাং হিসেবেও পরিচিত।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা