ছবি : সংগৃহিত
বিনোদন

লুকিয়ে ‘সুড়ঙ্গ’ দেখলেন নিশো

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ এবার ঈদে মুক্তি পেয়েছে। সিনেমাটিতে তার সাথে জুটি বেঁধেছেন অভিনেত্রী তমা মির্জা।

আরও পড়ুন : শিরোনাম দিয়ে ঢপ দেওয়া যাবে

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল থেকে ‘সুড়ঙ্গ’ দেশের ২৮ টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হচ্ছে। সিনেমাটি মুক্তির পর দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেতে দেখা গেছে।

এবার অভিনেতা নিশো জানালেন দর্শকদের সাথে তারও ‘সুড়ঙ্গ’ দেখার অভিজ্ঞতা হয়েছে। ঈদের দিন লুকিয়ে প্রেক্ষাগৃহে নিজের প্রথম সিনেমা দেখেছেন তিনি।

আরও পড়ুন : মিথ্যা মিথ্যাই থেকে যায়

নিশো জানান, সিনেমা নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া দেখার জন্য লুকিয়ে প্রেক্ষাগৃহে ঢুকি। তারা কেউই বুঝতে পারেনি আমি হলে আছি। মূলত শো শুরু হওয়ার কিছুক্ষণ পর লুকিয়ে হলে ঢুকি। আমি চাইনি আমাদের উপস্থিতি বুঝতে পেরে দর্শকদের নজর সিনেমা বাদ দিয়ে আমাদের দিকে আসুক।

অভিনেতা আরও জানান, আমি দীর্ঘ দিন ধরে কাজ করি। দর্শকদের ভালোবাসা এমনিতেই পাই। আমার অনুরাগীরা আমাকে যথেষ্ট সম্মান করেন, ভালোবাসেন।

আরও পড়ুন : ঈদে মিতুর 'সইর্ষার ফুল'

তিনি বলেন, প্রথম থেকেই বলে আসছি, আমাদের টিমের পরিশ্রম যদি পর্দায় রিফ্লেক্ট করে, তবে দর্শকদের প্রতিক্রিয়া আসবে। ফাইনালি আমরা দর্শকদের প্রতিক্রিয়া পেয়েছি।

মজার দৃশ্যে দর্শকদের হাসি, যেটা বিস্মিত হওয়ার মুহূর্ত সেখানে তারা বিস্মিত হয়েছেন এবং দর্শকদের উচ্ছ্বাস দেখে আমি আবেগপ্রবণ হয়ে পড়ছিলাম। সিনেমাটি নিয়ে প্রত্যাশা ছিল। কিন্তু দর্শক এতোটা ইতিবাচকভাবে গ্রহণ করবেন, সেটা ভাবিনি। দর্শকদের অসংখ্য ধন্যবাদ জানাই।

আরও পড়ুন : মঞ্চে উঠতেই ‘ভুয়া’ চিৎকার

জানা গেছে, পার্শ্ববর্তী দেশ ভারত, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যেসহ বেশ কয়েকটি দেশে ধীরে ধীরে মুক্তি পাবে সিনেমাটি।

প্রসঙ্গত, রায়হান রাফীর পরিচালনায় এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হলো এই অভিনেতার। ‘সুড়ঙ্গ’ যৌথভাবে প্রযোজনা করেছে চরকি ও আলফা আই এবং চিত্রনাট্য করেছেন নাজিম উদ্ দৌলা ও রায়হান রাফী।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা