ফাইল ছবি
বিনোদন

ঈদে মিতুর 'সইর্ষার ফুল'

বিনোদন ডেস্ক: ঢালিউড কিং শাকিব খানের সাথে জুটি বেঁধে অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু অভিনেত্রী জাহারা মিতুর। তবে মিতু এবার ঈদে দর্শক মাতাবেন আইটেম গান দিয়ে।

আরও পড়ুন: মিথ্যা মিথ্যাই থেকে যায় : মিথিলা

বুধবার (২৮ জুন) বিকেল ৫টায় আরটিভি মিউজিকে দেখা যাবে মিতুর মিউজিক ভিডিও 'সইর্ষার ফুল'। গানটিতে নিজেকে এবার আইটেম গার্ল হিসেবে তুলে ধরেছেন মিতু।

সৈয়দ আশিক রহমান প্রযোজনায় ও আরজু আহমেদ পরিচালিত 'সইর্ষার ফুল' মিউজিক ভিডিওটিতে কোরিওগ্রাফী করেছেন মোফাসসল আলিফ।

আরও পড়ুন: শিরোনাম দিয়ে ঢপ দেওয়া যাবে

এ মিজানের (মিজানুর রহমান) লেখা এ গানে সুর দিয়েছেন শওকাত আলি ইমন এবং কণ্ঠ দিয়েছেন চন্দ্র রায়।

প্রসঙ্গত, 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭' সুন্দরী প্রতিযোগিতার মধ্য দিয়ে জাহারা মিতুর কর্মজীবন শুরু। ২০১৯ সালের অক্টোবর মাসে শাকিব খানের বিপরীতে আগুন সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে ক্যারিয়ার শুরু হয় মিতুর।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা