ছবি-সংগৃহীত
বিনোদন

আমার বয়স সবে ২৪

বিনোদন ডেস্ক : প্রাক্তন পর্ণস্টার ও বলিউড অভিনেত্রী সানি লিওন গত মাসে ৪২ বছরে পা রেখেছেন। কিন্তু নিজের বয়স যে ৪০ পার হয়েছে সেটা মানতে নারাজ তিনি। ঠাট্টা করে সানি নিজের বয়স পাল্টে বলেন, ‘উইকিপিডিয়া আর অন্যান্য ওয়েবসাইট দেখাচ্ছে যে, আমার বয়স ৪২ হয়েছে। কিন্তু আসলে আমি এ বছর ২৪- এ পড়লাম।’

আরও পড়ুন : শাকিবের আশীর্বাদ আমার সঙ্গে আছে

বলিউডে বয়স নিয়ে ব্যাপক চর্চা হয়। বিনোদন দুনিয়ায় কাজ করলে কি যৌবন ধরে রাখাটাই মূল? সে বিষয়ে অভিনেত্রীর বক্তব্য, ‘আমরা এমন একটা দুনিয়ায় কাজ করি, যেটা রোজ বদলায়। নতুন নতুন প্ল্যাটফর্মে নতুন নতুন চরিত্রের প্রয়োজন হয়। নিজেকে যেভাবে উপস্থাপন করবে, তার উপরেই পরবর্তী সময়ে কেমন কাজ আসবে সেটা নির্ভর করবে।’

সানির দাবি, বেশ কিছু ভাল চরিত্রে বলিউডের বিশিষ্ট এবং বয়স্ক অভিনেতারা কাজ করছেন। দর্শক ভালোবেসে দেখছেন। কারণ পর্দায় চরিত্র অনুযায়ী অভিনয়ই আসল, বয়স নয়।

আরও পড়ুন : এফডিসিতে কুরবানি দেবেন না পরীমনি

সানি তার অভিনয় জীবন শুরু করেছিলেন ২০১২ সালে। ‘জিসম ২’ দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। এর পর ‘হেট স্টোরি ২’, ‘এক পহেলি লীলা’, ‘মস্তিজাদে’-র মতো ছবিতে কাজ করেছেন তিনি।

এই অভিনেত্রীর কাছে বয়স একটি সংখ্যামাত্র। সানি বললেন, ‘আমি আমার বাবা-মায়ের মতো বয়স নিয়ে চিন্তা করি না। বাবা-মা আমার বয়সে ভাবতেন, কত বুড়ো হয়ে গেছেন তারা! আমি এসব পাত্তা দেই না। জীবন নিয়ে অনেক উৎসাহ-উদ্দীপনা আছে আমার।’

আরও পড়ুন : আমার লজ্জা নেই

পরিবার থেকেই বেঁচে থাকার রসদ পান সানি। ক্যারিয়ারে ভালো কিছু কাজ করার সুযোগ পেয়েছেন বলেও নিজেকে ভাগ্যবতী ভাবেন।

অভিনেত্রীর হাতে এখন অনেক কাজ। অনুরাগ কাশ্যপের পরিচালনায় ‘কেনেডি’-তে সবশেষ দেখা গেছে সানি লিওনকে। কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল ছবিটি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা