ফাইল ছবি
বিনোদন

কেন বাদ পড়লেন দর্শনা?

বিনোদন ডেস্ক: ঢালিউডের নবাগত চিত্রনায়ক আদর আজাদের সঙ্গে ‘লিপস্টিক’ ছবিতে জুটি বাঁধার কথা ছিল কলকাতার অভিনেত্রী দর্শনা বণিকের। কিন্তু বদলে যায় নায়িকা, দর্শনার পরিবর্তে ছবিটিতে অভিনয় করবেন চিত্রনায়িকা পূজা চেরি।

আরও পড়ুন: ঐ সব প্রাক্তন প্রেমিকার মতো নই

বলা হয়েছিল, ভিসা জটিলতার কারণে ‘লিপস্টিক’ ছবিতে থাকছেন না কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। তবে দর্শনা জানালেন- তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন ছবিটির চিত্রনাট্যকার!

বৃহস্পতিবার (২২ জুন) রাতে আনন্দবাজার অনলাইনের সঙ্গে যোগাযোগ শেয়ার করেন ছবির গল্পকার বাবুর সঙ্গে তার কথোপকথন।

দর্শনা বলেন, ‘কলকাতায় এসে জহির বাবুদের ছবিটি সই করানোর কথা ছিল। তারা কবে আসবেন জানার জন্যই আমি মেসেজ করেছিলাম। তারপরেই উল্টাপাল্টা প্রস্তাব আসে। সেগুলো আমি পাত্তা দিইনি এবং বুঝিয়ে দিই যে এই ধরনের প্রস্তাবে আমি অস্বস্তিবোধ করছি। তারপর আর কোনোরকম যোগাযোগই করা হয়নি আমার সঙ্গে। এরপরেই হঠাৎ জানতে পারছি যে, আমায় সরিয়ে দেওয়া হয়েছে চরিত্রটি থেকে।

আরও পড়ুন: শাড়িতে আবেদনময়ী শুভশ্রী

তবে অভিযোগ অস্বীকার করে আবদুল্লাহ জহির বাবু বলেন, ‘এটা আসলে জোকস ছিল। আমি দর্শনাকে ফাজলামো করে কথাগুলো বলেছিলাম। এটাকে সে সিরিয়াসলি নেবে, তা ভাবিনি।’

প্রসঙ্গত, গত ১৮ জুন ছবিটিতে নায়িকা চরিত্রে চুক্তিবদ্ধ হন চিত্রনায়িকা পূজা চেরি। আদর আজাদের সঙ্গে জুটি বাঁধবেন এ নায়িকা।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা