ছবি : সংগৃহিত
বিনোদন
‘সুগার ড্যাডি নাই,

অনেক পরিচালক হোটেলে ডাকে!

বিনোদন ডেস্ক: ছোট পর্দার নবাগত অভিনেত্রী জেবা জান্নাতের বিরুদ্ধে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড নিষেধাজ্ঞা দিয়েছে।

আরও পড়ুন: নিষিদ্ধ হলেন জেবা

তারা এক বিবৃতিতে জানিয়েছেন, জেবার অসহযোগিতা ও অসদাচরণের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে অভিনেত্রীর দাবি করেছেন, পেশাগত কারণে নয় বরং ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এই নিষেধাজ্ঞা। বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন জেবা। যেখানে রাশেদা আক্তার লাজুকের স্বামী পরিচালক সাজ্জাদ হোসেন দোদুলের বিরুদ্ধে আঙুল তুলেছেন এ নায়িকা।

অভিনেত্রী বলেন, ‘দোদুল সাহেব আমাকে মাঝরাতে ফোন দিতেন। তিনি বলতেন, তার স্ত্রীর সঙ্গে এক ঘরে থাকেন না। নাটকের স্ক্রিপ্ট লেখার জন্যই আলাদা থাকেন। তাই আমাকে ফোন দেওয়ার সুযোগ পেয়েছেন...।’

আরও পড়ুন: শাকিবের লুকে মুগ্ধ অপু

জেবা জান্নাত যোগ করেন, ‘একপর্যায়ে তিনি আমাকে তার গার্লফ্রেন্ড হওয়ার প্রস্তাব দেন। বলেন, আমার গার্লফ্রেন্ড হয়ে যাও তোমাকে সুপারস্টার বানিয়ে দেব। আমার কাছে সবকিছুর প্রমাণ আছে। হোয়াটসঅ্যাপে তিনি আমাকে ফোন ও টেক্সট দিতেন।’

নবাগত এই অভিনয়শিল্পী বলেন, শুধু দোদুলই নয়, নাটকের অনেক পরিচালক আমাকে বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে ডাকে। তারা আমার সঙ্গে টাইমপাস করতে চায়, নাটকের কাজ দিতে চায়।

অনেক ডিরেক্টর আমাকে নানা ইঙ্গিত দিয়ে কথা বলে। এসব বিষয় নিয়ে আমি কখনোই কথা বলিনি। কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি বলেও জানান তিনি।

আরও পড়ুন: ‘মিস পাকিস্তান’ জিতলেন বাংলাদেশি

এসব প্রকাশ করায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ কমে যেতে পারে জানিয়ে জেবা বলেন, ‘আমাকে হুমকি দিয়ে বলা হচ্ছে আমার পেছনে কোনো সুগার ড্যাডি আছে। আমার কোনো সুগার ড্যাডি নেই। আমি যদি নিষিদ্ধ হয়ে যাই, হোক। তাতে আমার কোনোকিছু যায় আসে না।

মিডিয়াতেই করে খেতে হবে এমনটা নয়। আমার অপশন আছে। আমি ফার্মেসিতে পড়াশোনা করছি, ফার্মাসিট হবো। আমার নাটক করতেই হবে এমন নয়। মিডিয়া ছাড়তে হলে ছেড়ে দেব।

আরও পড়ুন: উপস্থাপনায় অপু, নাচবেন বুবলী

প্রসঙ্গত, প্রয়াত রাজনীতিবিদ জয়নাল হাজারির ফেসবুক টক শোতে প্রথমবার হাজির হয়েছিলেন অভিনেত্রী জেবা জান্নাত। এরপর টিকটক করে পরিচিতি পান। সেখান থেকেই নাম লেখান টিভি নাটকে।

‘ক্রস কানেকশন’, ‘পার্টনারশিপ আনলিমিটেড’, ‘রিকশাওয়ালার প্রেম’সহ বেশকিছু নাটকে দেখা গেছে উঠতি এ অভিনেত্রীকে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা