ছবি: সংগৃহীত
বিনোদন

উপস্থাপনায় অপু, নাচবেন বুবলী

বিনোদন ডেস্ক : আসন্ন ঈদ উপলক্ষে তৈরি হয়েছে বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। এবারের আয়োজনেও থাকছে একঝাঁক তারকার উপস্থিতি।

আরও পড়ুন : ওরা মিলে গেলে ‘মোস্ট ওয়েলকাম’

জানা গেছে, জনপ্রিয় এই অনুষ্ঠানটি এবার উপস্থাপনা করবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক ফেরদৌস। এছাড়া ‘আমার নাম মিস বুবলী’ ও প্রহেলিকা ছবির ‘মেঘের নৌকা তুমি’ গানে একসাথে নাচবেন অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা শবনম বুবলী।

‘আনন্দমেলা’র এবারের আয়োজনে কিংবদন্তি চিত্রনায়ক ফারুককে উৎসর্গ করে তার অভিনীত সিনেমার জনপ্রিয় ৩ টি গানের কোলাজের সাথে নাচবেন চিত্রনায়িকা দিঘী ও চিত্রনায়ক আদর আজাদ।

আরও পড়ুন : এক ফ্রেমে অরিজিৎ-অর্ণব

সেই সাথে ফারুক অভিনীত ‘সব সখিরে পার করিতে’, ‘তুমি আমার মনের মাঝি’,‘তুমি ডুব দিওনা জলে কন্যা’ গান ৩ টির কোলাজের সাথে নাচতে দেখা যাবে তাদেরকে।

আনন্দমেলায় অংশ নিয়ে অপু বিশ্বাস জানান, ‘আনন্দমেলা তো আমাদের ঐতিহ্যবাহী অনুষ্ঠান। বাংলাদেশের ঘরে ঘরে এ অনুষ্ঠানের দর্শক। অনুষ্ঠানটিতে অংশ নিয়ে দারুণ আনন্দ পেয়েছি।’

আরও পড়ুন : রণবীর পারফেক্ট!

উল্লেখ্য, অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন রাত ১০ টার ইংরেজি সংবাদের পর। এস. এম. হারুন-অর-রশীদের পরিকল্পনা ও গ্রন্থনায় এবারের ঈদ আনন্দমেলা পরিচালনা করবেন মাহফুজার রহমান।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা