ছবি: সংগৃহীত
বিনোদন

এক ফ্রেমে অরিজিৎ-অর্ণব

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় ২ সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং ও শায়ান চৌধুরী অর্ণবকে এক ফ্রেমে দেখে সামাজিক মাধ্যমে হৈ চৈ তুলেছে ভক্তরা।

আরও পড়ুন : বিয়ের ১১ বছর পর বাবা হলেন রাম চরণ

মঙ্গলবার (২০ জুন) বিকেলে শায়ান চৌধুরী অর্ণবের ফেসবুক পেজ থেকে শেয়ার করা ছবিতে সংগীত জগতের এই দুই তারকাকে একসাথে দেখা গেছে।

পোস্টে অর্ণব জানান, তিনি ছিলেন জিয়াগঞ্জে (অরজিতের গ্রামের বাড়ি), অরিজিৎ সিংয়ের কাছেই।

আরও পড়ুন : নেপালে ভারতীয় সিনেমা প্রদর্শন বন্ধ!

ক্যাপশনে এই সংগীত তারকা লিখেছেন, ‘এতদিন পর দেখা। একটা দারুণ সময় উপহার দেওয়ার জন্য অরিজিৎ তোমাকে ধন্যবাদ। গেল সন্ধ্যাটা অসাধারণ কেটেছে। ইচ্ছা করছিল তোমার সাথে আরো কিছুটা সময় থাকার।’

অর্ণব আরো যোগ করেন, ‘কী মজার-মজার সব খাবার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমাদের সকলের সাথে দেখা হওয়াই যেন একটা উপহার। তোমাকে খুব তাড়াতাড়ি গানটা পাঠাচ্ছি। ভালোবাসা তোমাকে।’

আরও পড়ুন : প্রতারণার শিকার রশ্মিকা!

দুই তারকাকে একসাথে দেখতেই চমকের অপেক্ষা করছেন ভক্তরা। তাদের প্রশ্ন, জুটি বেঁধে একসাথে কোনো গান নিয়ে হাজির হবেন কি না তারা?

যদিও তাদের সেই প্রশ্নের উত্তর দেননি অর্ণব-অরিজিতের কেউই। তারা যেন ভক্তদের অপেক্ষাতেই রাখতে চাইলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা