ফাইল ছবি
বিনোদন

প্রতারণার শিকার রশ্মিকা!

বিনোদন ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দনা। অল্প সময়ে কোন চলচ্চিত্রে ১ বিলিয়ন রুপি আয় করা অভিনেত্রীদের মধ্যে রশ্মিকা অন্যতম। ভারতীয় চলচ্চিত্রে যিনি 'কর্ণাটক ক্রাশ' নামে পরিচিত।

আরও পড়ুন: নেপালে ভারতীয় সিনেমা প্রদর্শন বন্ধ!

সম্প্রতি দীর্ঘদিনের ম্যানেজারের দ্বারা ৮০ লাখ রুপির প্রতারণার শিকার হলেন এ অভিনেত্রী। যা বাংলাদেশী টাকায় দশ কোটি পাঁচ লাখ একাশি হাজারেরও বেশি।

যদিও বর্তমানে এই ম্যানেজারকে বহিষ্কার করেছেন, তবে এ ঘটনা নিয়ে এখনও মুখ খোলেননি রশ্মিকা। ক্যারিয়ারের শুরু থেকেই এই ম্যানেজার সঙ্গে ছিলেন অভিনেত্রীর। পিঙ্কভিলার রিপোর্ট অনুযায়ী ম্যানেজার রশ্মিকাকে ৮০ লাখ রুপি প্রতারণা করেছেন।

রশ্মিকা মন্দনাকে শেষবার স্পাই থ্রিলার মিশন মজনু সিনেমায় দেখা গেছে। বর্তমানে আল্লু অর্জুনের পুষ্পা ২-র কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। ২০২১ সালের হিট সিনেমা ছিল পুষ্পা। ছবিটি বিশ্বব্যাপী ৩০০ কোটির বেশি আয় করে। দ্বিতীয় পার্টও বেশ ভালো ব্যবসা করবে বলেই আশা রাখছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: মাহির ফেসবুক পোস্টে রহস্য

রশ্মিকা আসন্ন সিনেমার মধ্যে রয়েছে অ্যানিমাল। যেটি পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং এতে অভিনয় করেছেন রণবীর কাপুর, অনিল কাপুর এবং ববি দেওল। ১১ অগস্ট মুক্তি পাবে এই সিনেমা।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা