ছবি: সংগৃহীত
বিনোদন

‘মিস পাকিস্তান’ জিতলেন বাংলাদেশি 

বিনোদন ডেস্ক : গত ৩১ মে ‘মিস পাকিস্তান ইউনিভার্সাল-২০২৩’-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ প্রতিযোগিতায় মুকুট জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কপোতাক্ষী চঞ্চলা ধারা।

আরও পড়ুন : অভাগীর স্বর্গে মিথিলা

এ বছর মিস ‘পাকিস্তান গ্লোবাল’ জিতেছেন ওয়ার্দা মুনিব রাও, ‘মিস ট্রান্স পাকিস্তান’ জিতেছেন আলিনা খান, ‘মিস পাকিস্তান ওয়ার্ল্ড’ জিতেছেন শাফিনা শাহ (যুক্তরাজ্য), ‘মিস পাকিস্তান ইউনিভার্স’ জিতেছেন বিনিশ জর্জ এবং ‘মিসেস পাকিস্তান ওয়ার্ল্ড’ মুকুট জিতেছেন ফাতিমা ফাখার।

পাকিস্তানের জিও টিভি জানিয়েছে, গত ৩১ মে পাকিস্তানের লাহোরে বিলাসবহুল গ্র্যান্ড পাম হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ প্রতিযোগিতায় একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিযোগী ছিলেন কপোতাক্ষী চঞ্চলা ধারা।

আরও পড়ুন : শাকিবের লুকে মুগ্ধ অপু

মিস পাকিস্তান ইউনিভার্সাল কপোতাক্ষী চিকিৎসা পেশা থেকে বিনোদন জগতে এসেছেন। তিনি পাকিস্তান প্রবাসী মনির আহাম্মেদের মেয়ে। মনির আহাম্মেদের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরের পৌর শহরের মাধ্যমিক বালিকা বিদ্যালয়পাড়ায়।

শুরুতে ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তায় ছিলেন কপোতাক্ষী। বাবার সাপোর্ট অনেকখানি এগিয়ে দিয়েছে তাকে।

আরও পড়ুন : চলচ্চিত্রে অনুদান পেলেন যারা

কপোতাক্ষী জানান, ২০২২ সালের মিস পাকিস্তান ইউনিভার্সাল ড. শাফাক আক্তার তার অনুপ্রেরণা।

বিখ্যাত আগা খান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন কপোতাক্ষী। বর্তমানে করাচির লিয়াকত ন্যাশনাল হাসপাতালে কাজ করছেন তিনি।

কপোতাক্ষীর জন্ম ও বেড়ে ওঠা মুসলিম পরিবারে। মায়ের অকাল মৃত্যুর পর বাবার আদরেই বড় হয়েছেন তিনি। মা যখন শয্যাশায়ী তখন বয়স ছিল মাত্র ৩ বছর। তার ভবিষ্যৎ স্বপ্ন বিনোদন শিল্পে সুনামের সাথে থাকার পাশাপাশি একজন দক্ষ নিউরো সার্জন হওয়া।

আরও পড়ুন : কাজল আগরওয়াল’র জন্মদিন

কপোতাক্ষীর বাবা মনির আহাম্মেদ পেশায় সাংবাদিক। তিনি করাচির দ্য ডেইলি নিউজের বার্তা সম্পাদক ছিলেন। কাজ করেছেন বিবিসিতে।

এছাড়া ২০০২-২০০৭ সাল পর্যন্ত ডয়চে ভেলের সাংবাদিক ছিলেন মনির আহাম্মেদ। বর্তমানে তিনি করাচি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।

মনির আহাম্মেদ ১৯৭০ সালে পড়াশোনার জন্য পাকিস্তানের করাচি যান। পরে সেখানেই থেকে যান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা