সংগৃহীত ছবি
প্রবাস

মালয়েশিয়ায় আগুনে নিহত ২ বাংলাদেশি

প্রবাস ডেস্ক: মালয়েশিয়ার মেলাকা রাজ্যের তানজুং কিলাংয়ের তাঙ্গা বাতু শিল্প এলাকার একটি ইলেকট্রনিক কারখানার ট্রান্সফরমার রুমে অগ্নিকাণ্ডের ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এতে আরও ২ বাংলাদেশি গুরুতর ভাবে আহত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই সময় আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে তারা মারা যায়। তবে এই ঘটনায় হতাহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা

তাঙ্গা বাতু ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের (বিপিপি) অপারেশন কমান্ডার সিনিয়র ফায়ার অফিসার আই রোসলান মানস বলেন, সোমবার দেশটির স্থানীয় সময় সকাল ১০টায় একটি জরুরি কল পাওয়ার পর বিপিপি চেংয়ের সহায়তায় মোট ১২ জন দমকল কর্মী দ্রুত ঘটনাস্থলে যায়।

তিনি বলেন, এই অগ্নিকাণ্ডে একটি ২ তলা ভবনের ওপরের তলায় ১ হাজার বর্গফুট আয়তনের ট্রান্সফর্মার রুমে আগুনে ওই কক্ষের ৪০ শতাংশ পুড়ে যায়। এই আগুনে ৪ জন বাংলাদেশি শ্রমিক আটকা পড়েন।

তিনি আরও বলেন, আটকে পড়াদের মধ্যে ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও বাকি ২ জন বাংলাদেশি কর্মীকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা