সংগৃহীত ছবি
প্রবাস

মরুভূমিতে দুই বাংলাদেশির মৃত্যু

প্রবাস ডেস্ক : কুয়েতের মরুভূমিতে তাঁবুতে ঘুমন্ত অবস্থায় দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে শ্যালক-ভগ্নীপতি।

আরও পড়ুন : ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব

মৃত প্রবাসীরা হলেন– সিলেটের বিশ্বনাথের পৌর এলাকার নরশিংপুর গ্রামের মৃত হাজী মনা উল্লাহর ছেলে কয়েছ মিয়া (৪৪) ও উপজেলার শাখারীকোনা গ্রামের আব্দুল গৌছের ছেলে রাসেল আহমদ (২৯)।

পরিবার সূত্রে জানা যায়, কয়েছ মিয়া কুয়েতের মরুভূমি এলাকায় একটি তাবুতে বসবাস করতেন। গত মঙ্গলবার তিনি অসুস্থ হলে তার শ্যালক রাসেল আহমদ তাকে দেখতে আসেন। ওই দিন কয়েছকে দেখাশোনার জন্য রাতে রাসেল সেখানে থেকে যান। রাতে অতি ঠান্ডার কারণে তারা তাঁবুর ভেতরে জেনারেটরের মাধ্যমে হিটার চালিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে আশপাশের লোকজন তাদের মরদেহ উদ্ধার করে আল সাবা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের রিপোর্টে জানা যায়, জেনারেটরের ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : উত্তরাঞ্চলে বাড়ছে শীতের তীব্রতা

কয়েছ মিয়া দীর্ঘদিন সৌদি আরবে থেকে দেশে ফিরে ৩ মাস আগে কুয়েতে যান।

তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রী, মাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আর রাসেল আহমদ বিগত চার বছর আগে কুয়েতে যান। তার ১৩ মাস বয়সী এক মেয়ে সন্তান রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা